Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ মামলায় চিকিৎসকের জামিন বহাল
    আইন আদালত

    বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ মামলায় চিকিৎসকের জামিন বহাল

    নিউজ ডেস্কঅক্টোবর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সচিবপুত্রের শেয়ার অবরুদ্ধের আদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

    বাদীকে মারধর করে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে এর আগে এনামুলের জামিন বাতিলের আবেদন করা হয়েছিল। তবে আদালত তাঁর জামিন বহাল রেখেছেন।

    মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক সোহেল রানা এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেছেন।

    বাদীকে মারধরের অভিযোগ

    এনামুল হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ছিলেন। গত ২ জুলাই তিনি জামিন পান।

    এরপর গত ১২ সেপ্টেম্বর বাদীকে একা পেয়ে মারধর এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন দেয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর আদালতে বিষয়টি জানিয়ে এনামুলের জামিন বাতিলের আবেদন করা হয়।

    মঙ্গলবার ওই আবেদনের শুনানি হয়।

    রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও মো. শামছুজ্জামান দিপু জামিন বাতিলের পক্ষে বক্তব্য দেন। বাদীপক্ষের সিনিয়র আইনজীবী মহসিন মিয়াসহ কয়েকজন আইনজীবীও একই দাবি জানান।

    অন্যদিকে আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জামিন বহাল রাখার আবেদন করেন।

    আসামিপক্ষের আইনজীবী গাজী তানজিল আহমেদ জানান, অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত এনামুলের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

    মামলার অভিযোগ কী

    মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে এনামুলের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

    অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৫ মে রাতে এনামুল ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে কলাবাগানের পান্থপথ এলাকার একটি হোটেলে নিয়ে যান।

    সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে এনামুল বিভিন্ন অজুহাতে সময় নিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    একপর্যায়ে তরুণীর আগের সম্পর্কের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়। এরপর এনামুল তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং দেখা করা এড়িয়ে চলেন বলে মামলায় দাবি করা হয়েছে।

    তদন্ত শেষে প্রতিবেদন

    এ ঘটনায় গত বছরের ২৪ নভেম্বর কলাবাগান থানায় মামলা করেন ওই তরুণী।

    মামলাটি তদন্ত করেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক নাজমা আকতার। তদন্ত শেষে গত ৩১ মে তিনি এনামুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

    এখন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.