Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হলো
    আইন আদালত

    জুলাই হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হলো

    নিউজ ডেস্কঅক্টোবর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ গোলচত্বরে দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন।

    এর আগে ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন। পরে বৃহস্পতিবার সাথীকে আদালতে হাজির করা হয়।

    শুনানিতে তদন্ত কর্মকর্তা সাথীকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও একই আবেদন করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, সাথী মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আন্দোলনের সময় তাঁর টেলিভিশন চ্যানেলে আন্দোলনের খবর না দেখিয়ে অন্য বিষয় প্রচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তদন্তে সাথীর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করে।

    অন্যদিকে সাথীর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতকে বলেন, গত বছরের আগস্ট থেকে সাথী কারাগারে আছেন। এতদিন পর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

    আইনজীবী আরও দাবি করেন, আওয়ামী লীগে সাথীর কোনো পদ বা দায়িত্ব নেই। তিনি অসুস্থ এবং দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তাঁকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন তিনি।

    মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ গোলচত্বরে আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

    এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

    গত বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর আইনজীবী সোহরাব হোসেন রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মনিরুল ইসলাম ও তার পরিবারের চার সদস্যের ৮৩টি ব্যাংক একাউন্ট জব্দ

    অক্টোবর 16, 2026
    আইন আদালত

    ভুয়া মামলা ও হয়রানির অভিযোগ বিচারকের বিরুদ্ধে, সাময়িক বরখাস্ত

    অক্টোবর 16, 2026
    আন্তর্জাতিক

    কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, সন্তান অবহেলায় আদালতের রায়

    অক্টোবর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    রমনায় অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

    বাংলাদেশ অক্টোবর 17, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.