Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ
    আইন আদালত

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 17, 2026অক্টোবর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক দুই সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    তাঁরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা। শুক্রবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

    রিমান্ড শেষে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে ১৩ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

    এজাহারে যেসব অভিযোগ

    মামলার এজাহারে বলা হয়েছে, বিজয় দেবাশীষ নারায়ন পাল ও কাজী গুলশান আরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’সহ সরকারবিরোধী বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত। এসব গ্রুপের মাধ্যমে তাঁরা তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানি দেয় এমন ডিজিটাল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

    এজাহারে আরও বলা হয়, কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমেও তাঁরা বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।

    পুলিশের অভিযোগ, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।

    এ ছাড়া সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

    এ ঘটনায় ১২ অক্টোবর পল্লবী থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আকবর। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.