Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভবিষ্যৎ বিনিয়োগের আশ্বাসে ঋণখেলাপি কোম্পানির অবসায়ন ঠেকানো যাবে না: হাইকোর্ট
    আইন আদালত

    ভবিষ্যৎ বিনিয়োগের আশ্বাসে ঋণখেলাপি কোম্পানির অবসায়ন ঠেকানো যাবে না: হাইকোর্ট

    নিউজ ডেস্কঅক্টোবর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে, এমন আশ্বাস দেখিয়ে ঋণ পরিশোধে ব্যর্থ কোনো কোম্পানির অবসায়ন বা লিকুইডেশন প্রক্রিয়া আটকে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

    এক মামলার রায়ে আদালত বলেছেন, বর্তমানে পরিশোধযোগ্য ও স্বীকৃত ঋণ পরিশোধের বাস্তব এবং বিশ্বাসযোগ্য সক্ষমতা কোম্পানিকে দেখাতে হবে। শুধু ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনার কথা বলে পাওনাদারের দাবি আটকে রাখা যাবে না।

    এই মামলায় রিজেন্ট এয়ারওয়েজের মূল কোম্পানি এইচজি এভিয়েশন লিমিটেডকে অবসায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবসায়ন প্রক্রিয়া পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ারকে সরকারি অবসায়ক বা অফিসিয়াল লিকুইডেটর নিয়োগ করা হয়েছে।

    বিচারপতি মো. তৌফিক ইনামের একক হাইকোর্ট বেঞ্চ গত ১৯ আগস্ট এ রায় দেন। ১৫ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

    যেভাবে শুরু হয় মামলা

    মামলার নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক উইলমিংটন ট্রাস্ট কোম্পানি ২০১২ সালের ১৪ ডিসেম্বর এইচজি এভিয়েশন লিমিটেডের সঙ্গে একটি উড়োজাহাজ লিজ চুক্তি করে। চুক্তির আওতায় একটি ব্যবহৃত বোয়িং ৭৩৭ ৭০০ উড়োজাহাজ কোম্পানিটিকে ইজারা দেওয়া হয়।

    পরবর্তী সময়ে এইচজি এভিয়েশন লিজের শর্ত অনুযায়ী উড়োজাহাজের ভাড়া ও অন্যান্য পাওনা পরিশোধে ব্যর্থ হয়। উইলমিংটন ট্রাস্ট কোম্পানি কয়েক দফা আইনি নোটিশ দিয়ে বকেয়া পরিশোধের দাবি জানায়।

    আবেদনকারীর হিসাবে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির কাছে ৩৭ লাখ ৯ হাজার ৮২৭ দশমিক ৩৮ মার্কিন ডলার বকেয়া ছিল। এর সঙ্গে চুক্তি অনুযায়ী সুদ ও অন্যান্য পাওনাও যুক্ত ছিল।

    পরে এইচজি এভিয়েশন বকেয়া পরিশোধের দায় স্বীকার করে এবং কিস্তিতে অর্থ পরিশোধের একটি নতুন ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু সেই ব্যবস্থার আওতায় নির্ধারিত কিস্তিও পরিশোধ করতে ব্যর্থ হয় কোম্পানিটি।

    এরপর উইলমিংটন ট্রাস্ট কোম্পানি কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৪১ ও ২৪৫ ধারার অধীনে এইচজি এভিয়েশন লিমিটেডের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করে।

    হাইকোর্ট যা বলেছেন

    আদালত পর্যবেক্ষণে বলেন, এইচজি এভিয়েশন বকেয়া অর্থের দাবি অস্বীকার করেনি। বরং পাওনা পরিশোধের দায় স্বীকার করে কিস্তিতে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি।

    আদালত বলেন, কোনো কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগ পেতে পারে এবং সেই অর্থ দিয়ে পাওনাদারদের ঋণ পরিশোধ করতে পারে, শুধু এমন সম্ভাবনার ভিত্তিতে বর্তমানে পরিশোধযোগ্য ঋণের ক্ষেত্রে অবসায়ন প্রক্রিয়া ঠেকানো যায় না।

    তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে, যদি কোম্পানি তার বর্তমান দায় পরিশোধের বাস্তব ও বিশ্বাসযোগ্য সক্ষমতা দেখাতে পারে। এই মামলায় এইচজি এভিয়েশন এমন সক্ষমতার প্রমাণ দিতে পারেনি বলে আদালত মনে করেন।

    আদালতের মতে, কোম্পানিটি বকেয়া অর্থের দায় স্বীকার করেছিল, কিস্তিতে পরিশোধের ব্যবস্থাও করেছিল, কিন্তু সেই কিস্তি পরিশোধ করেনি। পাওনাদারের পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

    এসব কারণে আবেদনকারী একটি বকেয়া ও স্বীকৃত ঋণের স্পষ্ট দাবি প্রমাণ করতে পেরেছে বলে আদালত সিদ্ধান্ত দেন। একই সঙ্গে কোম্পানি তার ঋণ পরিশোধের বর্তমান ও বিশ্বাসযোগ্য সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আদালত উল্লেখ করেন।

    এইচজি এভিয়েশন অবসায়নের নির্দেশ

    হাইকোর্ট আবেদনটি মঞ্জুর করে কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী এইচজি এভিয়েশন লিমিটেডের অবসায়নের নির্দেশ দেন।

    ব্যারিস্টার আসিফ বিন আনোয়ারকে কোম্পানিটির সরকারি অবসায়ক নিয়োগ করে আদালত তাঁকে অবিলম্বে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    সরকারি অবসায়ক কোম্পানিটির সম্পদ, সম্পত্তি, হিসাব, বইপত্র, রেকর্ড ও অন্যান্য নথি নিজের নিয়ন্ত্রণে নেবেন। একই সঙ্গে কোম্পানির সম্পদ ও দায় নির্ধারণ, পাওনাদারদের দাবি যাচাই এবং অবসায়ন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

    আদালত সরকারি অবসায়ককে আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন। প্রতিবেদনে কোম্পানির সম্পদ ও দায়, সম্পত্তি, পাওনাদার ও কর্মীদের দাবি, সংগৃহীত নথিপত্র, সম্পদ থেকে পাওয়া অর্থ এবং অবসায়ন কার্যক্রমের অগ্রগতির তথ্য দিতে হবে।

    কোম্পানির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডার, ব্যাংকার, হিসাবরক্ষক ও সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সরকারি অবসায়ককে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশও দিয়েছেন আদালত।

    রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার এবং সরকারি অবসায়কের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.