Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আলোচিত সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে
    আইন আদালত

    আলোচিত সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি নভেম্বরে

    নিউজ ডেস্কঅক্টোবর 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট।

    রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক তিনটি মামলার শুনানির জন্য পৃথক তারিখ নির্ধারণ করেন। সাত খুন মামলার শুনানি হবে ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার ১ ডিসেম্বর।

    চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

    সাত খুন মামলা

    ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। ঘটনাটি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক মো. ইব্রাহিমকেও অপহরণ করা হয়।

    তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আরও একটি মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে নজরুল ইসলাম, চন্দন সরকার ও ইব্রাহিম ছাড়াও ছিলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।

    ২০১৭ সালের ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত র‍্যাব ১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনও এ তালিকায় ছিলেন। আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

    পরে আসামিদের আপিলের পর হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত নয়জনের দণ্ডও বহাল থাকে। এখন হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে।

    আবরার ফাহাদ হত্যা মামলা

    ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    এ ঘটনায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

    ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্টও ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে ২৪ নভেম্বর।

    তিনটি মামলারই পরবর্তী শুনানি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হবে।

    মেজর সিনহা হত্যা মামলা

    ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

    ২০২১ সালের ৩১ জানুয়ারি বিচারিক আদালত মামলার ১৫ আসামির মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন টেকনাফ থানার তৎকালীন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী।

    ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হবে ১ ডিসেম্বর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘আমি সাধারণ বিদেশি নই’: ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে নায়ক ইমরান খান

    অক্টোবর 18, 2026
    আইন আদালত

    অবকাশ শেষে ২৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত কার্যক্রম

    অক্টোবর 18, 2026
    আইন আদালত

    দেশের ৭৮ শতাংশ ইটভাটাই ছাড়পত্রহীন, চার বছরেও কার্যকর হয়নি হাইকোর্টের নির্দেশ

    অক্টোবর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.