অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশের পর প্রথম কার্যদিবস। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ অন্য আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর মধ্য দিয়ে অবকাশকালীন বিরতির পর সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

