Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রমিকদের জন্য ৭ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় আইনগত সহায়তা সেলের
    আইন আদালত

    শ্রমিকদের জন্য ৭ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় আইনগত সহায়তা সেলের

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 21, 2026অক্টোবর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রমিকদের পক্ষে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

    বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য প্রি ও পোস্ট কেইসে মোট ৪২৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৪৮২ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আদায় হয়েছে ৪১৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭২ টাকা।

    অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় করা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা।

    প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন মোট ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।

    বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আইনি সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারেও সেবা দেওয়া হয়। টোল ফ্রি এই হেল্পলাইন নম্বর ১৬৬৯৯।

    আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা নিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় এসব সেবা দেওয়া হচ্ছে।

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    রিলিজিয়াস হেট স্পিচ: বিশ্ব থেকে বাংলাদেশ, আবহমান বাংলার সম্প্রীতির ভবিষ্যৎ কী?

    অক্টোবর 21, 2026
    আইন আদালত

    টুপটুপ রিসোর্টের ওয়েবসাইটে দুই মালিক থাকলেও মামলায় আসামি একজন

    অক্টোবর 20, 2026
    আইন আদালত

    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর, সাবেক ছাত্রদল নেতা শুটার লেলিন দুই দিনের রিমান্ডে

    অক্টোবর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.