Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ৭ দিনের রিমান্ড
    আইন আদালত

    শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ৭ দিনের রিমান্ড

    নিউজ ডেস্কঅক্টোবর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই আন্দোলনে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে একই মামলায় চার দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

    রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

    রিমান্ড আবেদনে পুলিশ জানায়, আগের চার দিনের জিজ্ঞাসাবাদে দিলীপ আগারওয়ালা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তবে ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে তাকে ফের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য এই জিজ্ঞাসাবাদ দরকার বলে আবেদনে উল্লেখ করা হয়।

    এর আগে ২১ অক্টোবর একই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলাটি করা হয় ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায়। বাদী শিক্ষার্থী আ. জব্বার। এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। এতে তার মেরুদণ্ডের নিচের অংশ ও কোমরের ওপরের দিকে আঘাত লাগে। পরে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

    মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে। দিলীপ আগারওয়ালাকে করা হয়েছে ৩১ নম্বর আসামি। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। এর আগে স্বর্ণ ও হীরা কেনার অর্থের উৎস এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা একটি মামলায় ২০ অক্টোবর তাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিস্ফোরক মামলায় রিমান্ড শেষে কারাগারে ডরিন

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

    নভেম্বর 29, 2026
    আইন আদালত

    আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.