Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচার বিভাগের শুদ্ধাচারে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী
    আইন আদালত

    বিচার বিভাগের শুদ্ধাচারে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী

    নিউজ ডেস্কনভেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিচার বিভাগের শুদ্ধাচার নিশ্চিত করতে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ও পক্ষপাতের বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব, পক্ষপাত কিংবা বুদ্ধিবৃত্তিক অসততা থাকলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়।

    রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ।

    আইনমন্ত্রী বলেন, একজন বিচারকের কাছে সততা ও নিরপেক্ষতা কোনো অতিরিক্ত গুণ নয়, বরং পেশাগত দায়িত্বের মৌলিক শর্ত। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে বিচারকদের স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    বিচার বিভাগের কিছু ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচেষ্ট রয়েছেন। তবে বিচারকদের কর্মপরিবেশ ও বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি।

    তিনি বলেন, বিচারকেরা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। তাঁদের অনেকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার বিভাগে এসেছেন। তাঁদের কাজের স্বীকৃতির পাশাপাশি বেতন-ভাতা, আবাসন ও সামাজিক মর্যাদাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।

    প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দায়িত্ব পালন করা বিচারকদের কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তাঁর মতে, বিচারকদের সততা ও নিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত গণমাধ্যমে তুলে ধরলে শুদ্ধাচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।

    বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচারিক কাজে নির্বাহী বিভাগের হস্তক্ষেপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কোর্ট একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিচার বিভাগের স্বাধীনতা, পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং সাংবিধানিক কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিয়ে সরকার কাজ করছে। সংবিধান সংশোধনের উদ্যোগেও এসব বিষয় গুরুত্ব পাবে।

    বিচার বিভাগের অতীত ভূমিকা পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সংকটের সময় মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষায় বিচার বিভাগের কার্যকর ভূমিকা থাকা জরুরি। অতীতে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষমতার অপব্যবহার করে নাগরিকের অধিকার হরণ করতে না পারে, সে ধরনের বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে।

    তিনি আরও বলেন, অতীতে যেসব বিচারিক সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করা হয়, সেগুলোও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। বিচারিক সিদ্ধান্তে নৈতিকতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তাঁরা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রয়োগ করেন। ন্যায়বিচারের আশায় মানুষ বিচার বিভাগের কাছে আসে। তাই বিচারপ্রার্থীর আস্থা ও মর্যাদা রক্ষা করা বিচারকদের মৌলিক ও নৈতিক দায়িত্ব। নিজেদের পেশাগত স্বাতন্ত্র্য ও বিচার বিভাগের মর্যাদাও তাঁদের সমুন্নত রাখতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.