Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাদক পাচার ও বিস্তার রোধে পদক্ষেপ চেয়ে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ
    আইন আদালত

    মাদক পাচার ও বিস্তার রোধে পদক্ষেপ চেয়ে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ

    নিউজ ডেস্কনভেম্বর 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে মাদকের অবৈধ প্রবেশ, আন্তর্জাতিক পাচার ও বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ১০ আইনজীবী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে পাঁচ দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন নোটিশদাতারা।

    রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ১০ আইনজীবীর পক্ষে এ নোটিশ পাঠান।

    নোটিশে বলা হয়েছে, মাদকের বিস্তার কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়। এটি জনস্বাস্থ্য, নাগরিকের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক মামলার দীর্ঘসূত্রতা, আসামিদের খালাসের হার এবং সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা।

    নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং জাতীয় মাদকবিরোধী কমিটির উপদেষ্টার কাছে।

    মাদক মামলার ৮৯ শতাংশের বেশি অনিষ্পন্ন

    নোটিশে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে পাঁচ বছরে মাদক উদ্ধারসংক্রান্ত এক লাখ ২২ হাজার ৪২২টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩ হাজার ১৩৬টি, যা মোট মামলার প্রায় ১১ শতাংশ। বাকি ৮৯ শতাংশের বেশি মামলা অনিষ্পন্ন রয়েছে।

    নিষ্পত্তি হওয়া মামলাগুলোর ৫৬ দশমিক ৩৬ শতাংশে আসামিরা খালাস পেয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনজীবীদের মতে, এসব পরিসংখ্যান মাদক মামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন ও বিচারপ্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

    সীমান্তে বিপুল ইয়াবা উদ্ধার

    নোটিশে বলা হয়েছে, ২০২৫ সালে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ কোটি ৭০ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ছাড়া ২০২৬ সালের এপ্রিলে নাফ নদীতে এক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়। নোটিশে এটিকে বিজিবির ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

    আইনজীবীদের মতে, এসব ঘটনা মাদক পাচারের উৎস, আন্তর্জাতিক চক্র, স্থানীয় সহযোগী ও সরবরাহব্যবস্থা শনাক্ত করে ভেঙে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

    পাঁচ দফা পদক্ষেপের দাবি

    লিগ্যাল নোটিশে ১৫ দিনের মধ্যে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এগুলো হলো:

    ১. মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ, পাচার ও সরবরাহ প্রতিরোধে বিদ্যমান আইন ও প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার করা।

    ২. বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় এবং তাৎক্ষণিক তথ্য বিনিময় নিশ্চিত করতে স্থায়ী যৌথ গোয়েন্দা ও সমন্বয় কেন্দ্র গঠন করা।

    ৩. অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের অবৈধ কেনাবেচা ও সরবরাহ বন্ধে বিশেষায়িত সাইবার মনিটরিং ইউনিট গঠন অথবা বিদ্যমান ইউনিটের সক্ষমতা বাড়ানো।

    ৪. মাদক মামলার তদন্তের মান উন্নয়ন, আসামিদের খালাসের কারণ চিহ্নিত এবং বিচারিক দীর্ঘসূত্রতা কমাতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নেওয়া।

    ৫. মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া।

    রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে

    নোটিশে সংবিধানের ১৮(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়েছে, জনস্বাস্থ্যের উন্নতি এবং মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাই মাদক নিয়ন্ত্রণকে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনস্বাস্থ্য ও নাগরিকের নিরাপত্তা রক্ষার সঙ্গেও সম্পর্কিত।

    নোটিশদাতাদের মতে, শুধু মাদক উদ্ধার বা বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়। মাদকের উৎস, পাচারপথ, সরবরাহকারী এবং সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নিতে হবে।

    নির্ধারিত ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শিবিরের দুই নেতাকে গুলির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল, নতুন তারিখ ২৪ নভেম্বর

    নভেম্বর 9, 2026
    বিশেষ বিশ্লেষণ

    বিরোধপূর্ণ কন্টিনেন্টাল শেলফ এবং আন্তর্জাতিক সমুদ্র আইনে বাংলাদেশের অবস্থান

    নভেম্বর 9, 2026
    আইন আদালত

    ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলা এখন ম্যাজিস্ট্রেট আদালতে

    নভেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.