Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শিবিরের দুই নেতাকে গুলির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল, নতুন তারিখ ২৪ নভেম্বর
    আইন আদালত

    শিবিরের দুই নেতাকে গুলির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল, নতুন তারিখ ২৪ নভেম্বর

    নিউজ ডেস্কনভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার চতুর্থ সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

    মামলার তিন আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন চৌগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম এবং দুই কনস্টেবল সাজ্জাদুর রহমান ও জহরুল হক।

    এ মামলার অন্য আসামিদের মধ্যে তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং এসআই মোখলেছ, জামাল ও মাজেদুল পলাতক রয়েছেন।

    গত ১৬ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ভুক্তভোগী মো. ইসরাফিল হোসেন। এর আগে গত ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

    প্রসিকিউশনের অভিযোগ, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির না করে তাঁদের টানা দুই রাত নির্যাতন করা হয়। পরে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে পুলিশ সদস্যদের দিয়ে তাঁদের পায়ে গুলি করানো হয়।

    অভিযোগে আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর তাঁদের ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে অস্ত্র মামলায় আদালতে পাঠানো হয়। পরে ওই অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয় বলে প্রসিকিউশনের অভিযোগ। ক্ষতস্থানে বালু ঢোকানোর কারণে তাঁদের পায়ে পচন ধরে এবং শেষ পর্যন্ত দুজনেরই পা কেটে ফেলতে হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিজ জেলায় বদলির সুযোগ না রাখা কেন অবৈধ নয়, এমপিও শিক্ষকদের বিষয়ে হাইকোর্টের রুল

    নভেম্বর 9, 2026
    বিশেষ বিশ্লেষণ

    বিরোধপূর্ণ কন্টিনেন্টাল শেলফ এবং আন্তর্জাতিক সমুদ্র আইনে বাংলাদেশের অবস্থান

    নভেম্বর 9, 2026
    আইন আদালত

    ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলা এখন ম্যাজিস্ট্রেট আদালতে

    নভেম্বর 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.