Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘মাই লর্ড’ এর বদলে ‘ইওর হাইনেস’ ব্যবহারের আবেদন সুপ্রিম কোর্টে
    আইন আদালত

    ‘মাই লর্ড’ এর বদলে ‘ইওর হাইনেস’ ব্যবহারের আবেদন সুপ্রিম কোর্টে

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 9, 2026নভেম্বর 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের প্রচলিত ‘মাই লর্ড’ সম্বোধনের পরিবর্তে ‘ইওর হাইনেস’ অথবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন এক আইনজীবী।

    গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে এই আবেদন করেন।

    আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪১ অনুচ্ছেদে নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, ধর্ম পালন ও প্রচারের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই কোনো আইনজীবীকে তাঁর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক মনে হতে পারে, এমন সম্বোধন ব্যবহারে বাধ্য না করে বিকল্প শব্দ ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।

    আবেদনকারীর বক্তব্য, ইসলামের তাওহিদের বিশ্বাস অনুযায়ী একমাত্র আল্লাহই সৃষ্টিজগতের স্রষ্টা ও প্রভু। এ কারণে কোনো মানুষকে ‘লর্ড’ বা প্রভু হিসেবে সম্বোধন করা তাঁর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক মনে হতে পারে। তবে বিচারপতিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে তাঁর কোনো আপত্তি নেই।

    আবেদনে ‘মাই লর্ড’ সম্বোধনের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে উপমহাদেশের বিচারব্যবস্থায় এই সম্বোধনের প্রচলন শুরু হয়। স্বাধীনতার পরও বাংলাদেশের আদালতে তা ব্যবহৃত হয়ে আসছে।

    আবেদনকারী মনে করেন, বিচারপতিদের মর্যাদা অক্ষুণ্ন রেখেই বিকল্প সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব। এ জন্য ‘মাই লর্ড’-এর পরিবর্তে ‘ইওর হাইনেস’ অথবা অন্য কোনো উপযুক্ত সম্বোধন ব্যবহারের অনুমতি চেয়েছেন তিনি।

    প্রধান বিচারপতির কাছে দেওয়া আবেদনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে কর্মরত মুসলিম আইনজীবীদের জন্য এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া অথবা সার্কুলার জারির অনুরোধ জানানো হয়েছে। ঐতিহাসিক, ধর্মীয় ও নৈতিক দিক বিবেচনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও আবেদন করেছেন আইনজীবী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.