Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শওকত আজিজের আপিল গ্রহণ, ছয় মাসের জামিন
    আইন আদালত

    পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শওকত আজিজের আপিল গ্রহণ, ছয় মাসের জামিন

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত ব্যবসায়ী শওকত আজিজ রাসেলের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শওকত আজিজের পক্ষে আপিল ও জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ওমর ফারুক।

    গত ১৩ অক্টোবর ঢাকার একটি বিচারিক আদালত এ মামলায় শওকত আজিজসহ আটজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর ১ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করে জামিন চান শওকত আজিজ। তবে বিচারিক আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি হাইকোর্টে আপিল ও জামিনের আবেদন করেন।

    মামলায় দণ্ডিত অন্য ব্যক্তিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং শওকত আজিজের ভাই আশফাক আজিজ রুবেল।

    বিচারিক আদালতের রায়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেক আসামিকে সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাঁদের কারাভোগের মেয়াদ সাত বছর। পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আসামিদের আগে থেকে কারাগারে থাকার সময় মূল সাজা থেকে বাদ দেওয়ার কথাও রায়ে বলা হয়। অন্যদিকে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের ওই অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

    রায়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের সেক্টর-১-এর ৪০৫ নম্বর সড়কের ১১ ও ১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

    যেভাবে শুরু মামলার

    পূর্বাচল আবাসিক প্রকল্পে প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়া ও দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজের নামে প্লট দুটি বরাদ্দ দেন। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.