Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড
    আইন আদালত

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 11, 2026নভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল রেজওয়ানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আবেদনে রেজওয়ানকে নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

    মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

    আবেদনে আরও দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারভুক্ত অন্য আসামি এবং ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের উদ্দেশ্য ছিল ব্যক্তি ও সম্পত্তির ক্ষতিসাধন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বলে আবেদনে উল্লেখ করা হয়।

    আটকের পর উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। পরে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. ইমরান হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে রেজওয়ান, এজাহারভুক্ত অন্য ব্যক্তিদের পাশাপাশি ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.