Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে কথিত ক্রসফায়ারে হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ
    আইন আদালত

    বরিশালে কথিত ক্রসফায়ারে হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 12, 2026নভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে দুই রাজনৈতিক নেতাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হলে পরবর্তী কার্যক্রমের জন্য এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

    মামলার চার আসামি হলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ এবং উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। তাঁদের মধ্যে হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ পলাতক। অন্য দুজন কারাগারে রয়েছেন।

    রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহর নির্দেশে অধস্তন পুলিশ সদস্যরা টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করেন। গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় সেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    নিহত টিপু হাওলাদার আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কবির মোল্লা ছিলেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক।

    এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। গত ২০ মে ট্রাইব্যুনাল-২ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন।

    এরপর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। তাঁদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বৃহস্পতিবার এই প্রক্রিয়া শেষ হওয়ায় মামলাটি এখন যুক্তিতর্কের পর্যায়ে পৌঁছেছে।

    আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ এবং সংশ্লিষ্ট আইনি বিষয়ে তাঁদের যুক্তি তুলে ধরবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.