Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে জেলায় জেলায় যাবে ট্রাইব্যুনাল
    আইন আদালত

    গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে জেলায় জেলায় যাবে ট্রাইব্যুনাল

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত গুম, খুন, অপহরণ ও কথিত ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে দেশব্যাপী কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এ জন্য প্রতিটি জেলায় সরেজমিনে পরিদর্শন, গণশুনানি এবং অভিযোগ যাচাইয়ের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    তিনি বলেন, ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে দেশের বিভিন্ন স্থানে ক্রসফায়ার, গুম ও অপহরণের মতো ঘটনা ঘটেছে বলে মনে করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। একইভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা ও অনেকে পঙ্গু করার অভিযোগও রয়েছে।

    এসব ঘটনার প্রকৃত চিত্র জানতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা যৌথভাবে প্রতিটি জেলা পরিদর্শন করবে। সেখানে গণশুনানির মাধ্যমে ভুক্তভোগী, তাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে। অভিযোগ যাচাই করে যেসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় পড়বে, সেগুলোর বিচারের উদ্যোগ নেওয়া হবে।

    চিফ প্রসিকিউটর জানান, গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ আইনে অন্তর্ভুক্ত অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট জেলায় গিয়ে তদন্ত করা হবে। অপরাধের প্রাথমিক প্রমাণ মিললে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগভাবে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে ঘটনাস্থল থেকেও গ্রেপ্তার করা হতে পারে।

    জেলা পর্যায়ে পাওয়া অভিযোগ ও মামলাগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এনে বিস্তারিত তদন্ত করা হবে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আমিনুল ইসলাম।

    গুমের অভিযোগের তদন্তও শেষ পর্যায়ে

    এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় ২৫০টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রতিটি পরিবারের অভিযোগ আলাদাভাবে যাচাই করে তদন্ত করা হচ্ছে। এসব মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

    তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এ ছাড়া গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এখনো সন্ধান না পাওয়া ২৮০ জনের তথ্য উঠে এসেছে। তাঁদের পরিণতি জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

    বুধবার (১১ নভেম্বর) গুমের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ সময় সানজিদা ইসলাম গুমের বিচার নিশ্চিত করতে আরও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

    জেলা পর্যায়ে তদন্ত ও গণশুনানির কর্মসূচি বাস্তবায়নে সরকারের কাছে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.