Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনে, মানবাধিকার পরিষদের আহ্বান
    আইন আদালত

    ১৮ বছরের কম বয়সীদের বিচার হতে হবে শিশু আইনে, মানবাধিকার পরিষদের আহ্বান

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনের শাসন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করতে হবে। অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলেও অপ্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কদের মতো বিচার করা যাবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী বিশেষ বিচারপ্রক্রিয়া, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের বিধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মোস্তফা কামাল ও মহাসচিব অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

    বিবৃতিতে তাঁরা বলেন, শিশু আইন, ২০১৩-এর ৪ ধারা অনুযায়ী, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তিই শিশু। তাই কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে প্রথমে তার বয়স নির্ধারণ করতে হবে। বয়স ১৮ বছরের কম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিশু আইনের বিধান ও বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

    আইনের ৩ ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে ভিন্ন বিধান থাকলেও শিশু আইনের বিধান প্রাধান্য পাবে। ১৬ ধারা অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে আনা অপরাধের বিচার করতে হবে শিশু আদালতে। আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা রক্ষার বিধান রয়েছে আইনের ২৮ ধারায়। ২৯ ধারায় শিশুদের জামিনের বিষয়ে বিশেষ বিধান রাখা হয়েছে। এ ছাড়া ৩০ ও ৩১ ধারায় শিশুর পরিস্থিতি বিবেচনায় আদালতের আদেশ দেওয়া এবং সামাজিক অনুসন্ধান প্রতিবেদন গ্রহণের কথা বলা হয়েছে।

    শিশু গ্রেফতারের ক্ষেত্রেও আইনে সুনির্দিষ্ট সুরক্ষা রয়েছে। ৪৪ ধারা অনুযায়ী, ৯ বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেফতার বা আটক করা যাবে না। গ্রেফতারের পর কোনো শিশুকে হাতকড়া পরানো বা কোমরে দড়ি বাঁধাও নিষিদ্ধ। একই ধারায় জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের সনদসহ প্রাসঙ্গিক নথি যাচাই করে বয়স নির্ধারণের বিধান রয়েছে।

    আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো শিশুকে গ্রেফতারের পর তার মা-বাবা বা অভিভাবক এবং প্রবেশন কর্মকর্তাকে জানাতে হবে। ৫২ ধারায় শিশুর জামিনে মুক্তির বিশেষ বিধান রয়েছে। আর ৫৫ ধারায় শিশুর আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

    বিবৃতিতে মানবাধিকার পরিষদের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িত থাকার খবর উদ্বেগজনকভাবে সামনে আসছে। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। তবে অপরাধে জড়িত থাকার অভিযোগে কোনো অপ্রাপ্তবয়স্কের অধিকার ও আইনি সুরক্ষা উপেক্ষা করা যাবে না।

    তাঁরা আরও বলেন, কিশোর অপরাধের ক্ষেত্রে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সংশোধন ও পুনর্বাসনকেও গুরুত্ব দিতে হবে। শিশুদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    এ জন্য নৈতিক শিক্ষা, পারিবারিক সচেতনতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা। বিবৃতিতে শিশু আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়ন এবং শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী

    নভেম্বর 13, 2026
    আইন আদালত

    শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত, বিচারের নিশ্চয়তাও দাবি

    নভেম্বর 13, 2026
    আইন আদালত

    শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে, কমেছে দাম

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.