Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আপিলের ৩০ দিনের সময়সীমা পেরিয়েছে, শেখ হাসিনার আইনি পথ নিয়ে বিতর্ক
    আইন আদালত

    আপিলের ৩০ দিনের সময়সীমা পেরিয়েছে, শেখ হাসিনার আইনি পথ নিয়ে বিতর্ক

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেখ হাসিনা। ছবি:সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বিধান সবার জন্য সমান। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।

    শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সময় পার হয়ে গেলে আপিলের সুযোগ থাকে না। তাঁর ভাষ্য, শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রণীত এই আইনের বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

    আইনে আপিলের সময়সীমা ৩০ দিন

    আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা ১ অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন।

    উপধারা ৩ অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ডাদেশ, খালাস কিংবা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত সময় পার হলে ওই ধারার অধীনে আর আপিল করা যাবে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।

    মৃত্যুদণ্ডের রায় ও আপিলের সময়সীমা

    ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং রাজধানীর চানখাঁরপুল ও আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার ঘটনায় দায়ী করা হয়। তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

    শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপিল করেননি। ফলে ২১(৩) ধারায় নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়েছে।

    বিলম্বে আপিলের সুযোগ আছে কি না

    আপিলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালত বিলম্বে করা আবেদন গ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে আইনজীবীদের বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি দিক উঠে এসেছে।

    এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের পর আপিল করা হলে বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করা হবে কি না, সেটি আপিল বিভাগের সিদ্ধান্তের বিষয়। অর্থাৎ এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের সুযোগ রয়েছে কি না, তা বিচারিকভাবে বিবেচিত হওয়ার বিষয়।

    অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ হয়ে গেছে।

    আইনের ২১(৩) ধারায় নির্ধারিত সময়ের পর আপিল করা যাবে না বলে উল্লেখ রয়েছে। তবে বিলম্ব মার্জনার আবেদন আদালত বিবেচনা করতে পারবেন কি না, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য এবং আইনমন্ত্রীর বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। এ প্রশ্নে শেষ পর্যন্ত আপিল বিভাগের অবস্থানই গুরুত্বপূর্ণ হবে।

    শেখ হাসিনার দেশে ফেরা বা তাঁকে ফিরিয়ে আনার বিষয়টিও তাই কেবল রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন নয়। এর সঙ্গে দণ্ডাদেশ, আইনের নির্ধারিত প্রক্রিয়া এবং আপিল বিভাগের এখতিয়ার সম্পর্কিত আইনি বিষয়গুলোও জড়িত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.