Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের
    আইন আদালত

    শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 16, 2026নভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজির ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং নীরব এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

    এ ছাড়া নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। বেলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না।

    আইনজীবী হাসানুল বান্না জানান, আদালত পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

    হাইকোর্টের নির্দেশনায় নীরব এলাকায় যথাযথ চিহ্ন ও সাইনবোর্ড স্থাপনের কথা বলা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ের নির্দেশও দিয়েছেন আদালত।

    এ ছাড়া চালক, নির্মাণকাজের ব্যবস্থাপক এবং শব্দদূষণ ঘটাতে পারেন এমন ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরিতে কর্মসূচি নিতে বলা হয়েছে। বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

    অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও রয়েছে।

    শব্দদূষণ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য হটলাইন চালু করতে বলেছেন আদালত। পাশাপাশি প্রতিটি অভিযোগের বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উল্লেখ করে রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

    টেলিভিশন, বেতার, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরির কথাও নির্দেশনায় বলা হয়েছে।

    আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.