Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বছরে সড়কে প্রাণ যায় হাজারো মানুষের, স্মরণ দিবসে নিরাপত্তা আইন প্রণয়নের দাবি
    আইন আদালত

    বছরে সড়কে প্রাণ যায় হাজারো মানুষের, স্মরণ দিবসে নিরাপত্তা আইন প্রণয়নের দাবি

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সড়কে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হয়েছে রোডক্র্যাশে হতাহতদের স্মরণ দিবস। প্রতিবছর নভেম্বরের তৃতীয় রোববার দিবসটি পালিত হয়। এবার ১৫ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। তবে শুধু স্মরণ ও সচেতনতামূলক আয়োজন নয়, সড়কে প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    দিবসটি উপলক্ষে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে মোমবাতি প্রজ্বালন ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগ। রোববার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস)। অনুষ্ঠানে সড়কে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি জানানো হয়।

    অনুষ্ঠানে বক্তারা সড়কে প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ নেওয়া এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, সড়কে প্রতিটি প্রাণহানির পেছনে একটি পরিবার ও অসংখ্য মানুষের জীবনসংগ্রাম জড়িয়ে থাকে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, বছরে গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানেও প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি দেখা যায়।

    তথ্যের এই বড় ব্যবধান সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে নির্ভরযোগ্য ও সমন্বিত কেন্দ্রীয় তথ্যভান্ডারের প্রয়োজনীয়তা তুলে ধরছে।

    বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত দুই হাজার ৯৪৩ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জনের মৃত্যু হচ্ছে সড়কে।

    সড়কে একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে একটি পরিবার আর্থিক সংকটে পড়ে। আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করলে তাঁকে ও তাঁর পরিবারকে দীর্ঘমেয়াদি শারীরিক, মানসিক ও অর্থনৈতিক দুর্ভোগের মুখে পড়তে হয়।

    সড়ক নিরাপত্তায় দেশে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, শুধু যানবাহন, চালক ও ট্রাফিক আইন নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। এর সঙ্গে সড়কের নকশা ও অবকাঠামো, গতিসীমা, পথচারীর নিরাপত্তা, যানবাহনের মান, চালকের দক্ষতা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর জরুরি চিকিৎসার বিষয়গুলোও জড়িত।

    এসব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে পৃথক ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে স্মরণ দিবসের আয়োজনে।

    অনুষ্ঠানে সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা, দুর্ঘটনার প্রকৃত তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

    আয়োজকদের মতে, নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি এমন নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলাই দিবস পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে সবার নিরাপদে চলাচল ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। এ জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্র, পরিবহনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, দুই আসামির পাঁচ দিনের রিমান্ড

    নভেম্বর 16, 2026
    আইন আদালত

    রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগ, আটক ৪

    নভেম্বর 16, 2026
    আইন আদালত

    আইন পেশার মান ফেরাতে বয়সসীমা ঠিক করে দেয়া কি দরকার?

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.