Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ
    আইন আদালত

    ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মনে করছেন তাঁর আইনজীবী।

    সম্প্রতি ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন টিউলিপ। সাংবাদিক গুতো হারি ও রাজনীতিক ডেভিড ডেভিস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়।

    টিউলিপের দাবি, তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তিনি বারবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু কোনো চিঠির জবাব পাননি বলে জানান তিনি।

    পডকাস্টে টিউলিপ বলেন, এ বিষয়ে একজন পরিচিত আইনজীবীর সঙ্গে তাঁর আলোচনা চলছে। ওই আইনজীবীর পরামর্শে তিনি মনে করছেন, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

    নিজের বিরুদ্ধে মামলার বিষয়ে টিউলিপ বলেন, কী অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা তিনি জানতেন না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি প্রতিবেদন দেখে প্রথম এ বিষয়ে জানতে পারেন বলে দাবি করেন তিনি।

    শেখ হাসিনার ভাগনি টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এসব বিতর্কের মধ্যে গত বছর ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য।

    তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এসব মামলায় জড়ানো হয়েছে। এ নিয়ে বিতর্কের সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে সহযোগিতা করেছিলেন বলেও পডকাস্টে জানান তিনি।

    টিউলিপ আরও বলেন, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তিনি ড. ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সরাসরি দেখা করার জন্য কয়েকবার চেষ্টা করলেও ড. ইউনূস রাজি হননি বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস কোনো মন্তব্য করতে চাননি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দেলোয়ারের তিন দিনের রিমান্ড

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.