Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড
    আইন আদালত

    মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

    মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে, রিমান্ডে পাওয়া তথ্য যাচাই, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান, ঘটনায় জড়িত অন্য আসামিদের অবস্থান শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার পরিকল্পনাকারীদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ।

    শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি তাঁর জামিন চান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নিয়েছিলেন কিশোর আবদুল মোতালেব। ওই সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

    গত মঙ্গলবার সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রায় দুই বছর তিনি প্রকাশ্যে ছিলেন না। তাঁর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং সংসদ বিলুপ্তির পর তাঁর সংসদ সদস্যপদের অবসান ঘটে।

    সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিরোধী দল দমনে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

    নভেম্বর 24, 2026
    আইন আদালত

    অনার কিলিং: ভালোবাসার জন্য মেয়ের খুন, রাষ্ট্রের খাতায় শুধু পারিবারিক কলহ

    নভেম্বর 24, 2026
    আইন আদালত

    সময়মতো এজলাসে বসতে হবে, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়: সুপ্রিম কোর্ট

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.