Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির দুই কর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
    আইন আদালত

    শাপলা চত্বরের ঘটনায় ৭১ টিভির দুই কর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    ইভান মাহমুদএপ্রিল 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

    মঙ্গলবার, ১৫ এপ্রিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারার আওতায় এই অভিযোগ উপস্থাপন করেন যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট।

    অভিযোগে বলা হয়েছে, শাপলা চত্বরের ঘটনার সময় মোস্তফা কামাল ও তানভীর মোস্তফা সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পনা, প্ররোচনা ও উসকানিতে ভূমিকা রেখেছেন। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সরাসরি অর্থায়ন ও সমর্থন করেছেন এই দুই ব্যক্তি।

    আসামিদের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে, তারা হেফাজতে ইসলাম তথা তৌহিদি জনতার বিরুদ্ধে নির্মূল অভিযানে অংশ নিয়েছিলেন বা এতে অংশগ্রহণে সহযোগিতা করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলাম আন্দোলনের নেতা-কর্মীদের সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূল করা। এ উদ্দেশ্য সফল করতে সাধারণ নিরস্ত্র মানুষের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা, নির্যাতন, আটক এবং গুমের মতো ঘটনা ঘটানো হয় যা আন্তর্জাতিক আইনের বিচারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।

    এই অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া ও বিচার কার্যক্রম শুরু হলে বিষয়টি বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। পরিস্থিতি ঘিরে নানা বিতর্ক ও মতভেদ থাকলেও, বিচারিক প্রক্রিয়ায় সঠিক তথ্য, ন্যায়ের প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.