Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কাজী নাবিল আহমেদের ৩৬২ একর জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ
    আইন আদালত

    কাজী নাবিল আহমেদের ৩৬২ একর জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ

    ইভান মাহমুদএপ্রিল 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। আদেশে কাজী নাবিল আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে দেশজুড়ে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

    কাজী নাবিল আহমেদের নামে দেশের বিভিন্ন এলাকায় জমি এবং ভবন রয়েছে। তার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৪ দশমিক ৬৩ একর জমি, বোদা উপজেলায় ২৫ দশমিক ৫৫ একর এবং পঞ্চগড় সদরে ১০ দশমিক ০৮ একর জমি রয়েছে। খুলনায় ২৪৬ একর জমি, রূপসায় ২৬ দশমিক ৫১ একর জমি, ধানমন্ডিতে ১১ শতক জমি এবং ছয়তলা ভবনের এক তৃতীয়াংশও তার নামে রয়েছে। এছাড়া, মোহাম্মদপুরে দুটি প্লট এবং গুলশানে একটি ফ্ল্যাটও তার সম্পত্তির অন্তর্ভুক্ত।

    কাজী নাবিলের পিতা প্রয়াত কাজী শাহেদ আহমেদের নামে কিছু গুরুত্বপূর্ণ সম্পত্তি রয়েছে। তার ধানমন্ডিতে ১৬ দশমিক ৫০ শতাংশ জমিসহ ছয়তলা ভবন, যশোরে জমিসহ দুইতলা বাড়ি, যশোরের কাজীপাড়ায় ১৫ দশমিক ৯৮ একর জমি এবং কক্সবাজারের টেকনাফে ২ দশমিক ২৪ একর জমি ক্রোক করা হয়েছে।

    এছাড়া, কাজী নাবিলের মায়ের নামে ধানমন্ডিতে তিনটি ফ্ল্যাট এবং কক্সবাজারের সেন্টমার্টিনে ১ দশমিক ৪৪ একর জমি রয়েছে। কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের নামে ধানমন্ডিতে ১১ শতক জমিসহ ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ এবং গুলশানে একটি ফ্ল্যাট রয়েছে। অন্য ভাই কাজী ইনামের নামে ধানমন্ডিতে ১১ শতক জমি। ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ এবং গুলশানে দুটি ফ্ল্যাট ক্রোকের আওতায় এসেছে।

    এ আদেশের পর এসব সম্পত্তি এখন দুদকের নজরদারিতে রয়েছে এবং আরো তদন্তের অংশ হিসেবে এই সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.