Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যার অভিযোগে ঘাতকের ৫৩ বছরের কারাদণ্ড
    আইন আদালত

    যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যার অভিযোগে ঘাতকের ৫৩ বছরের কারাদণ্ড

    ইভান মাহমুদমে 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যার অভিযোগে ঘাতকের ৫৩ বছরের কারাদণ্ড
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে ছয় বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমি হত্যার দায়ে ৭৩ বছর বয়সী জোসেফ চুবাকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘৃণাজনিত বিদ্বেষমূলক অপরাধ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক শুক্রবার এই রায় ঘোষণা করেন।

    চুবা ছিলেন ইলিনয়ের প্লেইনভিল এলাকার এক বাড়ির মালিক। ২০২৩ সালের ১৪ অক্টোবর, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার মাত্র কয়েকদিন পরেই তিনি নিজের ভাড়াটিয়া হানান শাহিন এবং তার শিশু পুত্র ওয়াদীর ওপর ভয়াবহ হামলা চালান। আদালতে উঠে আসে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চুবা মুসলিমদের বিরুদ্ধে সন্দেহ ও বিদ্বেষমূলক আচরণ শুরু করেন এবং সেই বিদ্বেষ থেকেই এই হামলা করেন।

    পুলিশ জানায়, গাজার যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসার দরজায় গিয়ে জোর করে ঘরে ঢুকে পড়েন। এরপর তিনি হানান শাহিনকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সামরিক ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। শাহিন কোনোমতে বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চান।

    তবে শিশু ওয়াদীকে রক্ষা করা সম্ভব হয়নি। তাকে ছুরি দিয়ে অন্তত ২৬ বার আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আদালতের কার্যক্রমে ওয়াদীর মা হানান শাহিন বলেন, হামলার সময় চুবা তাকে উদ্দেশ করে বলেছিলেন, “তুমি মুসলমান, তোমার মরতে হবে।”

    চুবার এই হামলাটি যুক্তরাষ্ট্রে গাজা যুদ্ধ শুরুর পর ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত ইসলামবিদ্বেষ ও আরববিদ্বেষমূলক সহিংস ঘটনাগুলোর মধ্যে অন্যতম। ঘটনার পর পুলিশ চুবাকে বাড়ির বাইরে রক্তমাখা অবস্থায় বসে থাকতে দেখে। পরে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যা, হত্যাচেষ্টা ও ঘৃণাজনিত অপরাধের অভিযোগ আনা হয়।

    চুবা নিজেকে নির্দোষ দাবি করলেও মাত্র ৯০ মিনিটের মধ্যে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। বিচারক রায়ের সময় বলেন, “এই হত্যাকাণ্ড ছিল নিষ্ঠুর ও পাশবিক।”

    রায়ে উল্লেখ করা হয়, শিশুকে হত্যার দায়ে ৩০ বছর, তার মায়ের ওপর হামলার দায়ে ২০ বছর এবং ঘৃণাজনিত অপরাধের জন্য আরও ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, সব মিলিয়ে সাজা ৫৩ বছর।

    ওয়াদীর দাদা মাহমুদ ইউসুফ আদালতে বলেন, “ওয়াদী চুবাকে দাদার মতো ভালোবাসতো। সেই ভালোবাসার জবাবে সে পেয়েছে ঘৃণায় ভরা নিষ্ঠুর মৃত্যু। যারা মিথ্যা প্রচারণার ভিত্তিতে যুদ্ধ আমদানি করছে, তারা বুঝতে পারছে না নিরপরাধ মানুষের জীবন কীভাবে ধ্বংস হচ্ছে।”

    তিনি আরও বলেন, “এই দেশে যুদ্ধ টেনে আনা যাবে না। ঘৃণার রাজনীতি এখানকার সমাজে চলতে দেওয়া যাবে না।”

    ঘটনার পর আমেরিকান-আরব বৈষম্যবিরোধী সংগঠন এডিসি এক বিবৃতিতে জানায়, “এই রায় কিছুটা হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। তবে আমাদের সবাইকে একত্র হয়ে নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে ইসলামবিদ্বেষ, আরববিদ্বেষ বা ফিলিস্তিনিদের প্রতি ঘৃণার ঘটনা সমাজে আর কখনো স্বাভাবিক হিসেবে দেখা না হয়।”

    এদিকে চলতি বছরের মার্চ মাসে আমেরিকান ইসলামিক সম্পর্ক কাউন্সিল (কেয়ার) জানায়, গত এক বছরে তারা মোট ৮ হাজার ৬৫৮টি ইসলামবিদ্বেষ ও আরববিদ্বেষমূলক ঘটনার অভিযোগ পেয়েছে, যা তাদের রেকর্ড অনুসারে ইতিহাসে সর্বোচ্চ।

    এই ঘটনায় যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের বাস্তবতা নতুন করে আলোচনায় এসেছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, কীভাবে একটি শিশুর প্রাণ রাজনৈতিক ঘৃণার বলি হলো—এবং সমাজ সেই ঘৃণাকে কীভাবে প্রতিরোধ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.