Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএমপি প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে আদালতের নির্দেশ
    আইন আদালত

    ডিএমপি প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে আদালতের নির্দেশ

    ইভান মাহমুদMay 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শিশু মেলা-আগারগাঁও সড়কে সভা সমাবেশ নিষিদ্ধ!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে ঘুষ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে।

    আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। রোববার (৪ মে) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।

    আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ডিএমপির প্রসিকিউশন শাখার জি আর শাখায় নথি আটকে রেখে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে অর্থ গ্রহণ, হাজতখানায় বন্দিদের সঙ্গে সাক্ষাৎ ও খাবার পৌঁছে দেওয়ার বিনিময়ে ঘুষ আদায়ের ঘটনা এবং বদলি ও পদায়নেও ঘুষ লেনদেনের অভিযোগ প্রকাশ পেয়েছে। আদালত এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রতিকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    উক্ত আদেশে আরও বলা হয়, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাশেদ হোসেন পরাগ।

    তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পদক্ষেপে ডিএমপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন বিভাগের কার্যক্রম এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির পথ কতটা ব্যাহত হচ্ছে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এখন নজর থাকবে তদন্ত কমিটির সুপারিশ ও তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    January 13, 2026
    আইন আদালত

    প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ১৯ জনের রায় ২ ফেব্রুয়ারি

    January 13, 2026
    আইন আদালত

    সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.