Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় জোবাইদা রহমানের জামিন
    আইন আদালত

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় জোবাইদা রহমানের জামিন

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় জোবাইদা রহমানের জামিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার দণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

    বুধবার, ১৪ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং ব্যারিস্টার কায়সার কামাল। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ এবং জাকির হোসেন।

    এর আগে মঙ্গলবার, ১৩ মে হাইকোর্ট জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার আবেদন গ্রহণ করে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন। এই শুনানিও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চেই অনুষ্ঠিত হয়।

    ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় জোবাইদা রহমান, তাঁর স্বামী তারেক রহমান এবং তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগে বলা হয়, তাঁরা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন এবং এসব সম্পদের তথ্য গোপন করেছেন।

    দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট মামলার রায় দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তিন বছর এবং ২৭(১) ধারায় ছয় বছর, মোট নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়। আর জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।

    পরে, ২০২4 সালের শেষ দিকে জোবাইদা রহমানের দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করে সরকার। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তাঁর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ‘বিনাশর্তে’ এক বছরের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা ১০ অক্টোবর, ২০২৪ সালে গেজেটে প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ: ২৬-০৯-২০০৭)-এ দেওয়া দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্তে এক বছরের জন্য স্থগিত থাকবে।

    এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান। পরে তিনি হাইকোর্টে জামিন ও আপিল গ্রহণের আবেদন করেন, যা বুধবার আদালত মঞ্জুর করেছেন।

    এ মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আইনজীবীদের একাংশ মনে করছেন, আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করে। তবে মামলার পূর্ণাঙ্গ শুনানির আগ পর্যন্ত বিষয়টির চূড়ান্ত পরিণতি নিয়ে অপেক্ষায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.