Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আপিল বিভাগের আদেশ স্থগিত
    আইন আদালত

    বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আপিল বিভাগের আদেশ স্থগিত

    মনিরুজ্জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আপিল বিভাগের আদেশ স্থগিত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে ২০১৮ সালে দেওয়া আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

    এর আগে গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    মাসদার হোসেন মামলার রায়ের ভিত্তিতে অধস্তন আদালতের বিচারকদের জন্য চাকরির শৃঙ্খলাবিধি তৈরি করে ২০১৭ সালের ডিসেম্বরে গেজেট প্রকাশ করে সরকার। এরপর ২০১৮ সালের ৩ জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ সেই গেজেট গ্রহণ করেন। ওই গেজেটে অধস্তন আদালতের বিচারকদের ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ হিসেবে আইন মন্ত্রণালয়কে উল্লেখ করা হয়। পাশাপাশি বদলি, ছুটি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের ওপর যৌথভাবে ন্যস্ত করা হয়। ২০২৪ সালের মে মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনজীবী শিশির মনিরসহ আটজন আইনজীবী আপিল বিভাগের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

    শুনানি শেষে সাংবাদিকদের শিশির মনির বলেন, “২০১৮ সালের আদেশটি বিচার বিভাগকে ‘অ্যাসল্ট’ করে দেওয়া হয়েছিল। তৎকালীন সরকার প্রধান বিচারপতিকে অপসারণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে এই শৃঙ্খলাবিধি গ্রহণ করিয়েছিল। এটি বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা।”

    তিনি আরও বলেন, “আজ আপিল বিভাগ আমাদের আবেদন গ্রহণ করেছেন। লিভ টু আপিল (আপিলের অনুমতি) দিয়েছেন এবং ২০১৮ সালের আদেশ স্থগিত করেছেন। এখন হাইকোর্টে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে চলমান শুনানিতে আর কোনো আইনি বাধা রইল না।” তবে তিনি পরিষ্কার করেছেন, আপাতত অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি কার্যকরই থাকবে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.