Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রেনে নারীর কামরা বরাদ্দে রিট শুনানির আদেশ রোববার
    আইন আদালত

    ট্রেনে নারীর কামরা বরাদ্দে রিট শুনানির আদেশ রোববার

    মনিরুজ্জামানজুলাই 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান বাস্তবায়ন না করায় দায়ীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা রিটের আদেশের জন্য আগামী রোববার (২১ জুলাই) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (১৬ জুলাই) রিটটি উত্থাপিত হলে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ঠিক করেন।

    এই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ পারভীন। ২০২১ সালের ১৩ জানুয়ারি রিট আবেদনটি দাখিল করা হয়। পরে একই বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি একটি সম্পূরক আবেদন করেন। এসব আবেদনের ওপর শুনানি শেষে ২০২১ সালের ১০ মার্চ আদালত রুল জারি করেন।

    রুলে জানতে চাওয়া হয়, যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না। পাশাপাশি, প্রতিটি ট্রেনের কামরায় শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের জন্য কিছু আসন সংরক্ষণে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। রুলে আরও জানতে চাওয়া হয়, নারী যাত্রীদের জন্য ট্রেনে নির্দিষ্ট কামরা সংরক্ষণ সংক্রান্ত আইনের দুটি ধারা (রেলওয়ে আইন ৬৪ ও ১১৯) বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। রেলসচিব, স্বরাষ্ট্রসচিব ও ঢাকার জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

    রিটের ধারাবাহিকতায় ১ জুলাই আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন। আজ রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৮৫৭ নম্বরে ওঠে। রিটকারীর আইনজীবী আজমল হোসেন বলেন, ‘আজ সকালে আদালতে বিষয়টি উত্থাপন করি। আদালত আদেশের জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন।’

    আইনজীবী আরও জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে। আর ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনে এসব কামরায় শৌচাগার সংযুক্ত রাখার কথাও উল্লেখ আছে। ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানার বিধান আছে। এই দুটি ধারা বাস্তবায়ন না হওয়ায় রিটটি করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    আইন আদালত

    বার কাউন্সিলের অর্থায়ন নিয়ে কেন নেই স্পষ্টতা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.