Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার: বিক্ষোভে উত্তাল তুরস্ক
    আইন আদালত

    ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার: বিক্ষোভে উত্তাল তুরস্ক

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার: বিক্ষোভে উত্তাল তুরস্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্কের ইস্তাম্বুলে মেয়র একরেম ইমামোলু দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। প্রথমে তাকে আটক করা হয়, পরে আদালতের নির্দেশে গ্রেপ্তার করে মারমারা জেলায় পাঠানো হয়।

    ইমামোলুর গ্রেপ্তারের পর ইস্তাম্বুলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। গত পাঁচ দিন ধরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রাজপথ দখল করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। রোববার বিক্ষোভে যোগ দেন তার স্ত্রী দিলেক কায়া ইমামোলু। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, “এরদোয়ানের সময় শেষ হয়েছে, এবার তিনি হারবেন।” তিনি দাবি করেন, একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অবিচার হচ্ছে, যার দায় নিতে হবে এরদোয়ানকে।

    একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের তীব্র সমালোচক। ইস্তাম্বুলের মেয়র হিসেবে তিনি এরদোয়ানের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

    গত রোববার রাতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তারা ইমামোলু এবং তার সহকারীদের গ্রেপ্তারের ঘটনা গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ বছর ধরে তুরস্কে শাসন করে আসা এরদোয়ান বিরোধী শক্তির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন।

    ফ্রান্সের দাবি, ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য হিসেবে তারা মনে করে বিরোধী রাজনীতি গণতন্ত্রের মূল স্তম্ভ। তাই বিরোধী মতামতকে সম্মান করাই তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বজায় রাখার একমাত্র উপায়। ইমামোলুর সমর্থকরা দেশের বিভিন্ন শহরে এক প্রতীকী ভোটের আয়োজন করেন। এতে তারা এমন লোকদেরও অংশ নিতে উৎসাহিত করেন যারা বিরোধী দল সিএইচপির সমর্থক নন। সিএইচপি জানিয়েছে, প্রায় দেড় কোটি মানুষ এই ভোটে অংশ নিয়েছেন। কিছু এলাকায় এত ভিড় হয় যে ভোটের সময় সাড়ে তিন ঘণ্টা বাড়াতে হয়েছে। অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ইমামোলুর পক্ষে ভোট দিয়েছেন।

    ২০১৯ সালে ইমামোলু প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। গত বছর তিনি পুনর্নির্বাচিত হন। প্রতীকী ভোটের ফল প্রকাশের পর জেল থেকে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের মানুষ এরদোয়ানকে স্পষ্ট বার্তা দিয়েছে, অনেক হয়েছে, আর নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    আইন আদালত

    বার কাউন্সিলের অর্থায়ন নিয়ে কেন নেই স্পষ্টতা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.