Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৫ কোটি টাকার দুর্নীতিতে নজরুলসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    আইন আদালত

    ৪৫ কোটি টাকার দুর্নীতিতে নজরুলসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    হাসিব উজ জামানআগস্ট 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নাম বহুবার এসেছে আলোচনায়—কখনো বিনিয়োগ জালিয়াতি, কখনো অনিয়মের অভিযোগে। এবার সরাসরি অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    দুদকের মামলার নথি বলছে, রাজধানীর তোপখানা রোডে একটি জমি ও ভবন কেনাবেচার নামে একটি চক্র ২০৭ কোটি টাকার লেনদেন সম্পন্ন করে। কিন্তু তদন্তে উঠে আসে, এই লেনদেন পুরোপুরি ছিল ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি টাকা কোম্পানির তহবিল থেকে তুলে নিয়ে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়।

    অভিযোগে বলা হয়েছে, নজরুল ইসলাম ও পরিচালক এম এ খালেক মূল কারিগর। তারা এই অর্থ আত্মসাতের পুরো ছক তৈরি করেন। পরে সেই টাকা বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়, যেখানে রয়েছে তাঁদের আত্মীয়-স্বজন ও স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকজনের নাম।

    এ মামলায় যাঁদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক পরিচালক হেলাল মিয়া, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, কে এম খালেদ, রাবেয়া বেগমসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি।

    সব মিলিয়ে অভিযোগ বলছে, একটি প্রতিষ্ঠানের আস্থা ও জনগণের অর্থকে ব্যবহার করে ধাপে ধাপে তৈরি করা হয়েছে একটি দুর্নীতির জাল। শুধু অনিয়ম নয়, অর্থ পাচারের চেষ্টাও হয়েছে এই টাকার মাধ্যমে।

    দুদক বলছে, এই মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, অর্থ পাচার প্রতিরোধ আইন এবং ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারা লঙ্ঘন হয়েছে। অর্থাৎ, অভিযুক্ত ব্যক্তিরা শুধু অর্থ আত্মসাৎ করেননি—তারা সেই অর্থের উৎস, ব্যবহার ও অবস্থান গোপন করে শাস্তিযোগ্য অপরাধও করেছেন।

    এই মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু হলে বাংলাদেশের বীমা খাতের আরও অনেক অনিয়ম ও দুর্নীতির খোঁজ বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দেশের অর্থনৈতিক খাতে আস্থা ফেরাতে হলে শুধু মুখে নয়, কাজে দেখাতে হবে জবাবদিহিতা। এই মামলাটি যদি ঠিকভাবে তদন্ত হয়, তবে তা হতে পারে দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা। এখন দেখার বিষয়—এই অভিযোগ আদালতে কতটা টিকে থাকে এবং কতদূর যায় বিচারপ্রক্রিয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    আইন আদালত

    বার কাউন্সিলের অর্থায়ন নিয়ে কেন নেই স্পষ্টতা?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.