Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন শ্রম আইন যেভাবে প্রভাব ফেলবে শিল্প ও বিনিয়োগে
    আইন আদালত

    নতুন শ্রম আইন যেভাবে প্রভাব ফেলবে শিল্প ও বিনিয়োগে

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামাজিক সংলাপ ছাড়া শ্রম আইন সংশোধন টেকসই হবে না। বরং নতুন আইন শ্রমিকদের অধিকার সুরক্ষায় ব্যর্থ হতে পারে। শিল্প খাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা জরুরি। তবে দেশের বাস্তবতা ও সক্ষমতা উপেক্ষা করে আইন চাপিয়ে দিলে শ্রমবাজার ও বিনিয়োগ—উভয়েই নেতিবাচক প্রভাব পড়বে।

    আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইএফের সভাপতি ফজলে শামীম এহসান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিজিএমইএর শ্রমবিষয়ক চেয়ারম্যান এ এন এম সাইফুদ্দিন।

    বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “পাঁচ হাজার শ্রমিকের কারখানায় মাত্র ২০ জন মিলেই ট্রেড ইউনিয়ন গঠন করলে তা পুরো শ্রমিকের প্রতিনিধিত্ব করবে না। সর্বোচ্চ পাঁচটি ইউনিয়ন অনুমোদিত থাকলেও পাঁচ হাজার শ্রমিকের মধ্যে সর্বোচ্চ ১৫০ সদস্য মিললেও পাঁচটি ইউনিয়ন হবে।”

    তিনি আরও বলেন, “শ্রম আইন সংশোধনের কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে শিল্পে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এর ফলে সময়মতো ক্রয়াদেশ সরবরাহ ব্যাহত হতে পারে। বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। বারবার শ্রম বিরোধ দেখা দিলে বিনিয়োগকারীরা বিকল্প গন্তব্য বেছে নেবেন। অতীতে এমন অস্থিতিশীলতার কারণে কম্বোডিয়ায় বিনিয়োগ কমেছিল, ভিয়েতনাম সেই সুযোগ কাজে লাগিয়েছে।”

    বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “শ্রমিক ও মালিক উভয় পক্ষই এই ধরনের প্রস্তাবের বিপক্ষে। তখন প্রশ্ন আসে, কার স্বার্থে এমন পরিবর্তন আনা হচ্ছে? প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ভারতে এ ধরনের চাপ নেই। বাংলাদেশের ক্ষেত্রে জোর করে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিয়েতনামে মাত্র একটি রাষ্ট্র–নিয়ন্ত্রিত ট্রেড ইউনিয়ন আছে, তবুও শ্রমিকদের অধিকার অক্ষুণ্ন আছে। প্রস্তাবিত আইনে বলা হচ্ছে, ১০০ শ্রমিক থাকলেই ভবিষ্য তহবিল চালু করতে হবে। এর যৌক্তিকতা পুনর্বিবেচনা করা উচিত।”

    এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, “বর্তমানে দেশে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ শ্রমবাজারে রয়েছেন। এর মধ্যে মাত্র ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ শ্রমিক আনুষ্ঠানিক খাতে কাজ করছেন। অন্যরা অনানুষ্ঠানিক খাতে আছেন। বিদ্যমান শ্রম আইন মূলত আনুষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার রক্ষায় সীমাবদ্ধ।”

    বিইএফ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, “শ্রম আইন সংশোধন নিয়ে সামাজিক সংলাপের অভাব ছিল। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে একাধিক দুর্বল সংগঠন তৈরি করার চেয়ে একটি বা দুটি কার্যকর শ্রমিক সংগঠন বাস্তবসম্মত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সপ্তাহে

    সেপ্টেম্বর 3, 2026
    অর্থনীতি

    প্রতিমন্ত্রীর পারিবারিক কোম্পানির কর মওকুফ আবেদন ঘিরে প্রশ্ন

    সেপ্টেম্বর 3, 2026
    আইন আদালত

    পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরে বিচারককে শোকজ

    সেপ্টেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.