Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২ হাজার কোটি আত্মসাৎঃ সাবেক হাইকমিশনার মুনা তাসনিম ও তার স্বামীর নথি দুদকের তলব
    অপরাধ

    ২ হাজার কোটি আত্মসাৎঃ সাবেক হাইকমিশনার মুনা তাসনিম ও তার স্বামীর নথি দুদকের তলব

    নিউজ ডেস্কএপ্রিল 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের প্রেক্ষিতে তাদের আর্থিক লেনদেন ও সম্পদসংক্রান্ত নথিপত্র সংগ্রহে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।

    সোমবার দুদকের এক কর্মকর্তা জানান, প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, আর্থিক গোয়েন্দা ইউনিটসহ একাধিক প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

    দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক কূটনীতিক ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ অনুযায়ী, তার স্বামীর সঙ্গে যৌথভাবে একাধিক বাণিজ্যিক ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে এবং তা বিদেশে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

    এই অভিযোগের ভিত্তিতে গত বছরের মাঝামাঝি সময়ে অনুসন্ধান শুরু করে কমিশন। তবে তলব করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তরা দুদকের সামনে উপস্থিত হননি বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সংস্থা থেকে তথ্য সংগ্রহের পর তদন্তের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর, এসআইসহ তিনজন প্রত্যাহার

    জুন 13, 2026
    অপরাধ

    চিকিৎসা খাতে ব্যবসার ছায়া—ডাক্তারদের ঘিরে ওষুধ কোম্পানির লোভনীয় প্রস্তাব

    জুন 10, 2026
    অপরাধ

    ঢাকার শহরজুড়ে ১৩৮৭ ছিনতাইকারী—কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা?

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.