Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাহবাগ সংঘর্ষ মামলা: মোমিন-শান্তাসহ ৬ জনকে কারাগারে রাখার আবেদন
    অপরাধ

    শাহবাগ সংঘর্ষ মামলা: মোমিন-শান্তাসহ ৬ জনকে কারাগারে রাখার আবেদন

    নিউজ ডেস্কআগস্ট 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর আদালতে ছয় আসামিকে হাজির করে এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

    তিনি বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। তদন্তের প্রয়োজন দেখা দিলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে।

    আদালতে পাঠানো ছয়জন হলেন—নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।

    পুলিশ আদালতে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে, শাহবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

    মামলার এজাহার অনুযায়ী, ৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মসূচি চলাকালে আসামিরা উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় বাদী বাবুল সরকার, এসডিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এবং জুলাই আন্দোলনের কয়েকজন প্রতিবাদ করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। অভিযোগে বলা হয়েছে, আয়াসকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছিল।

    আদালতে জমা দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, থানা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আসামিরা ঘটনার বিষয়ে কিছু তথ্য দিলেও সহযোগী হিসেবে জড়িত অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। তদন্তের স্বার্থে এসব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই এবং আসামিদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ প্রয়োজন। সে কারণেই আপাতত তাদের কারাগারে রাখার আবেদন করা হয়েছে। তদন্তে প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

    মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের অগ্রগতির ভিত্তিতে নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে রিমান্ড কিংবা আসামিদের পরবর্তী অবস্থান সম্পর্কে সিদ্ধান্ত দেবেন আদালত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জিডি তদন্তে আদালতের পূর্বানুমতি: সুরক্ষা নাকি বাড়তি ভোগান্তি

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

    আগস্ট 5, 2026
    আইন আদালত

    ১১৩ আইন কর্মকর্তাকে অপসারণের দাবি, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও চান বিএনপিপন্থি আইনজীবী

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.