Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্যের জেড়ে দুই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ
    অপরাধ

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্যের জেড়ে দুই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 16, 2026সেপ্টেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ এ বিষয়ে আবেদন করা হয়। পরে ট্রাইব্যুনাল দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে তাঁদের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছেন।

    আইনজীবী দুজন হলেন মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফেসবুকের মন্তব্য নিয়ে অভিযোগ

    প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে দুই আইনজীবী ফেসবুকে এমন মন্তব্য করেছেন, যা আদালত অবমাননাকর হতে পারে।

    প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, রায় নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। তবে এই দুই আইনজীবীর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। তাঁর দাবি, দুই আইনজীবী আইনজীবী হিসেবে জানেন কোন ধরনের মন্তব্য আদালত বা আদালতের রায় নিয়ে করা যায়।

    শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করেন। একই সঙ্গে দুই আইনজীবীকে ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

    কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

    এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

    তাঁরা সবাই পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    লিথিয়াম ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

    সেপ্টেম্বর 20, 2026
    ব্যাংক

    অর্থপাচার থামছে না, দেশে কমছে বিনিয়োগ: সমাধানের পথ কী

    সেপ্টেম্বর 20, 2026
    অপরাধ

    এসআরবির হাতে প্রথম তদন্ত মিরপুরের বাড়ি দখল ও চাঁদার মামলা

    সেপ্টেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.