Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুলিশের হেফাজতে আত্মহত্যা করা মরদেহ বুঝে নিচ্ছে না পরিবার
    অপরাধ

    পুলিশের হেফাজতে আত্মহত্যা করা মরদেহ বুঝে নিচ্ছে না পরিবার

    এফ. আর. ইমরাননভেম্বর 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ রোববার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সুমনের মরদেহ হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, গতকাল শনিবার সন্ধ্যার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ নিতে স্বজনদের বারবার ফোন দেওয়া হলেও তারা আসছে না। মরদেহ বর্তমানে মর্গের হিমাগারে রয়েছে। প্রকৃত অভিভাবক পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

    হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে আত্মহত্যা করা সুমন শেখের মরদেহ বুঝে নিচ্ছে না তার পরিবার। বরং তারা মরদেহ নিতে পুলিশি শর্তের যে অভিযোগ করেছেন তা মিথ্যা বলে দাবি করেছে পুলিশ।

    সুমনের শ্যালিকা শাহনাজ আক্তার বলেন, ‘পুলিশ বলেছে লাশ আমাদের এলাকা রামপুরায় আনতে দেবে না। তারা বলছে লাশ সরাসারি গ্রামের বাড়িতে নিতে হবে। আমরা লাশ গ্রামের বাড়িতে নেব কেনো? ছোটবেলা থেকে বড় হইছি ঢাকায়। আমাদের এলাকায় লাশ আনতে দেবে না তারা। লাশ রামপুরায় নিলে কী সমস্যা সেটা বলেনি পুলিশ। পরে আমরা লাশ আনি নাই।’

    এদিকে মৃত সুমনের শ্যালক সুজন শেখ বলেন, ‘আমরা আজ রোববার মামলা করতে আদালতে গিয়েছিলাম। তবে আদালতের সময় শেষ হওয়ায় মামলা করতে পারিনি। কাল সোমবার সুমনের স্ত্রী জান্নাত বেগম বাদী হয়ে মামলা করবেন।’

    তিনি আরও বলেন, ‘আমরা ন্যায় বিচার চাই। সুমন শেখকে হত্যা করেছে পুলিশ। মামলা না করা পর্যন্ত আমরা মরদেহ নেব না।’

    ডিসি আজিমুল হক বলেন, অধিকাংশ সময়ই মৃতের স্বজনদের ফোনে পাওয়া যাচ্ছে না। পেলেও প্রকৃত অভিভাবককে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে একটা রহস্য তৈরির চেষ্টা চলছে বলে মনে হচ্ছে। পুলিশ মরদেহ দিচ্ছে না বা মরদেহ নিতে শর্তের কথা বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা তথ্য। এই ঘটনায় জিডি করা হয়েছে। প্রকৃত অভিভাবক পেলে আইনগতভাবেই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। মরদেহ কোথায় দাফন করা হবে তা পরিবারের ইচ্ছা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চট্টগ্রামের অপরাধ জগতের কলকাঠি নাড়ছে কারা?

    জুন 23, 2026
    অপরাধ

    ত্রাণের আড়ালে কয়েক কোটি টাকার পণ্য পাচারচেষ্টা, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

    জুন 23, 2026
    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ৭ শতাধিক বেসামরিক নিহত

    আন্তর্জাতিক জুন 23, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.