Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে ১০ মাসে প্রায় ৩ হাজার খুন, মাসে গড়ে ২৯৪টি
    অপরাধ

    দেশে ১০ মাসে প্রায় ৩ হাজার খুন, মাসে গড়ে ২৯৪টি

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় ২ হাজার ৯৩৮টি মামলা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি হত্যা মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি হত্যা মামলা হয়েছে ঢাকা মহানগর ও ঢাকা রেঞ্জ এলাকায়।

    সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে হত্যাকাণ্ডের ঘটনা আলোচনায় এসেছে। খুলনার রূপসায় গত বৃহস্পতিবার রাতে একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে। গত ২২ দিনে খুলনায় গুলিতে প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও ছয়জন।

    তবে হত্যাকাণ্ডের ঘটনা শুধু খুলনায় সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের বিরোধ এবং পারিবারিক কলহকে কেন্দ্র করেও প্রাণহানির ঘটনা ঘটছে।

    পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে বিভিন্ন অপরাধের ঘটনায় মোট ১ লাখ ৭০ হাজার ১০১টি মামলা হয়েছে। আগের বছর সারা দেশে মোট মামলার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৬৭৩টি।

    হত্যা মামলার পাশাপাশি চলতি বছরের প্রথম ১০ মাসে ডাকাতির ৪১৭টি, দস্যুতার ১ হাজার ৫১৯টি এবং অপহরণের ৮৬৭টি মামলা হয়েছে।

    তবে একটি ঘটনায় একাধিক অভিযোগ বা ঘটনার ভিত্তিতে একটি মামলা হতে পারে। আবার একটি মামলায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও অন্তর্ভুক্ত থাকতে পারে। তাই মামলার সংখ্যা দিয়ে প্রকৃত হত্যাকাণ্ডের মোট সংখ্যা নির্ধারণ করা যায় না।

    ঢাকা মহানগরে সবচেয়ে বেশি হত্যা মামলা

    পুলিশের আটটি মহানগর ও নয়টি রেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ মাসে মহানগর এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২১৮টি হত্যা মামলা হয়েছে ঢাকা মহানগরে।

    অন্যদিকে, নয়টি রেঞ্জের মধ্যে ঢাকা রেঞ্জে সর্বোচ্চ ৬৭৩টি হত্যা মামলা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ, যেখানে এ সময়ে ৫৭১টি মামলা হয়েছে।

    রাজধানীতে আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে গত এপ্রিল মাসে নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা। এ ছাড়া গত ৯ নভেম্বর উত্তরখানের একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯টি মামলা হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৩১টি। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, সংস্থাটির ৫০টি থানায় প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    খুলনায় ২২ দিনে ৯ হত্যাকাণ্ড

    সাম্প্রতিক সময়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে সেখানে অন্তত ১৩টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। একই সময়ে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন।

    সব মিলিয়ে ওই ২২ দিনে খুলনায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি খুলনা নগরে, তিনটি রূপসায় এবং একটি ডুমুরিয়ায়।

    গত ১২ নভেম্বর পর্যন্ত চলতি বছরে খুলনা নগরে ৩৯টি এবং পুরো জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

    সর্বশেষ রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। তাঁর জানাজায় অংশ নিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু এলাকায় খুন, চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানোর দাবি জানান।

    দেশের বিভিন্ন স্থানে আলোচিত হত্যাকাণ্ড

    চলতি বছরের গত ১০ মাসে দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে নিহত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম।

    এরপর ১৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে নেত্রকোনায় গুলি করে হত্যা করা হয় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪৪)। তিনি সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্রের কারবারসহ স্থানীয় বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করতেন। এসব কারণে তাঁকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    এ ছাড়া রংপুরে একই পরিবারের চারজন, গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন এবং লক্ষ্মীপুরে এক মা ও তাঁর তিন মেয়েকে হত্যার ঘটনাও দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।

    অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নানা উদ্যোগ

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানিয়েছেন, হত্যাকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

    অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা, সন্দেহভাজন অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত মামলা গ্রহণ, বৈজ্ঞানিক আলামত সংগ্রহ এবং তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার নির্দেশনাও রয়েছে।

    তিনি আরও জানান, খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট ও টহল বাড়ানো, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

    পুলিশের দাবি, গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

    অন্যদিকে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, সরকার দায়িত্ব নেওয়ার আট মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। ফলে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বিষাক্ত রাসায়নিকে ভেজাল গুড় তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা

    নভেম্বর 16, 2026
    অপরাধ

    দেশজুড়ে মাদকের থাবা: নেশার টাকা ও ব্যবসার দখল ঘিরে বাড়ছে খুন-সংঘর্ষ- রক্তপাত

    নভেম্বর 16, 2026
    আইন আদালত

    ফজলে করিমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.