Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ফজলে করিমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি
    আইন আদালত

    ফজলে করিমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার পর্যবেক্ষণে আইপিইউ প্রতিনিধি

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) একজন প্রতিনিধি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থিত থেকে তিনি মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

    এদিন প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করেন।

    ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ বলেন, ১৮৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা আইপিইউর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি মামলার বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন।

    তিনি জানান, ফজলে করিম আইপিইউর মানবাধিকার কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। এ কারণে বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা ও যথাযথতা পর্যবেক্ষণে সংস্থাটি একজন প্রতিনিধিকে পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই তাঁকে পাঠানো হয়েছে বলে দাবি করেন এই আইনজীবী।

    বিদেশি আইনজীবীদের সহায়তা নেওয়ার সুযোগ

    বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে রিজওয়ানা ইউসুফ বলেন, যুক্তরাষ্ট্রের নটরডেম ল স্কুলের একটি লিগ্যাল ক্লিনিক মামলার বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এতে সম্মতি দিয়েছেন।

    বিদেশি আইনজীবীদের আসামিপক্ষকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাঁদের আপত্তি নেই বলেও জানান তিনি। তবে সাক্ষীদের জেরা করার সময় ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

    আসামির সঙ্গে যোগাযোগের সুযোগ না পাওয়ার অভিযোগ

    কারাগারে গিয়ে আসামির সঙ্গে আইনজীবীদের একান্তে যোগাযোগের সুযোগ না দেওয়ার অভিযোগও করেছেন রিজওয়ানা ইউসুফ। তাঁর দাবি, গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলেও তাঁরা সত্যায়িত নথি পান ৫ আগস্ট। এরপর সেপ্টেম্বরে রিভিউ আবেদনের পাশাপাশি কারাগারে গিয়ে আসামির সঙ্গে গোপনীয়ভাবে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেন।

    রিজওয়ানা বলেন, আদালতে কয়েক দফায় ১৫ থেকে ৪৫ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলেও কারাগারে গিয়ে নিয়মিতভাবে আসামির সঙ্গে কথা বলার অনুমতি পাননি তাঁরা। ফলে আসামিকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষী ও দালিলিক প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।

    আইন অনুযায়ী, সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে মক্কেলের সঙ্গে কথা বলার সুযোগ থাকার কথা বলেও দাবি করেন তিনি। এ ছাড়া রিভিউ আবেদন খারিজের বিষয়ে আদালতের লিখিত আদেশ এখনো হাতে পাননি বলে জানান এই আইনজীবী।

    মামলায় আসামি ২২ জন

    এ মামলায় ফজলে করিম ছাড়াও গ্রেপ্তার চার আসামি হলেন চট্টগ্রামের যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

    মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

    প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। ওই আদেশের বিরুদ্ধে গ্রেপ্তার পাঁচ আসামি পুনর্বিবেচনার আবেদন করেন। ২১ সেপ্টেম্বর প্রথম দিনের শুনানি হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

    এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেন।

    প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিবরণ রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে সবাই’, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    ১৬টি উপখাতে অস্বাভাবিক প্রবৃদ্ধি, এলোমেলো ভুল নাকি ইচ্ছাকৃত?

    নভেম্বর 15, 2026
    আইন আদালত

    বাল্যবিবাহ কখন অপরাধ, কখন বিশেষ পরিস্থিতিতে অনুমতির সুযোগ

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.