Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেপ-চকলেটে মাদক, বাসাবাড়িতে ল্যাব, টেলিগ্রামে বিক্রি; নতুন মাদকের জালে তরুণ সমাজ
    অপরাধ

    ভেপ-চকলেটে মাদক, বাসাবাড়িতে ল্যাব, টেলিগ্রামে বিক্রি; নতুন মাদকের জালে তরুণ সমাজ

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের মাদকের বাজারে বদল আসছে। কখনো ইলেকট্রনিক সিগারেটের তরলে, কখনো বিশেষ কাগজ বা চকলেটে মিলছে মাদক। বিদেশ থেকে নতুন ধরনের মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও বাসাবাড়িতে তা তৈরি ও প্রক্রিয়াজাত করার ঘটনা সামনে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্য অনুযায়ী, কেনাবেচার পদ্ধতিও পাল্টেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তার গ্রুপ ও অনলাইন কেনাকাটার ব্যবস্থা এখন এই বাজারের বড় হাতিয়ার। কয়েকটি অভিযানে তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্যও মিলেছে।

    গত ২৫ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসায় চেতনানাশক ওষুধ কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাবের সন্ধান পায় ডিএনসি। সেখানে অভিযান চালিয়ে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, চক্রটি বিদেশ থেকেও অর্ডার নিত এবং কুরিয়ারে মাদক পাঠাত। অভিযোগ অনুযায়ী, তারা ডার্ক ওয়েবে অর্ডার নিত। মাদকের গন্তব্য ছিল মালয়েশিয়া, দুবাই ও শ্রীলঙ্কা। লেনদেন হতো ক্রিপ্টোকারেন্সিতে।

    শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্যও পেয়েছে সংস্থাটি। গত ১৯ ফেব্রুয়ারি টঙ্গীর একটি বাসায় কারখানা শনাক্তের কথা জানায় ডিএনসি। কর্মকর্তাদের হিসাবে, সেখানে ৫০০টি ইয়াবা গুঁড়া করে রং ও রাসায়নিক মিশিয়ে প্রায় পাঁচ হাজার বড়ি তৈরি করা হতো। এটি নতুন করে মূল রাসায়নিক উৎপাদন নয়, বরং বিদ্যমান মাদককে ভিন্নভাবে প্রক্রিয়াজাত করার ঘটনা। ৭ জানুয়ারি ওয়ারীতে তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে কুশ চাষের তথ্য পায় ডিএনসি। আলাদা অভিযানে ভাটারার একটি ফ্ল্যাটে ভেজাল মদ তৈরির সরঞ্জাম মেলে।

    ডিএনসির তথ্য বলছে, দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া যায়। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নতুন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত ও উদ্ধার হয়েছে। সবচেয়ে বেশি পাঁচটি শনাক্ত হয় ২০১৯ সালে, ২০২১ সালে তিনটি। তবে নতুন বলে চিহ্নিত সব দ্রব্য সম্পূর্ণ নতুন রাসায়নিক নয়। কয়েকটি প্রচলিত মাদকেরই ভিন্ন রূপ।

    গাছ থেকে তোলা মাদক ‘কুশ’

    তালিকায় আছে খাত, আইস, এমডিএমএ বা এক্সট্যাসি, এলএসডি, ট্যাপেন্টাডল, ট্রামাডল, ডিএমটি, ম্যাজিক মাশরুম, ডিওবি, কুশ, উচ্চক্ষমতার জমাট হেরোইন, ব্ল্যাক কোকেন ও এমডিএমবি। এর মধ্যে কোনোটি উত্তেজক, কোনোটি বিভ্রম সৃষ্টি করে। ট্যাপেন্টাডল ও ট্রামাডল মূলত ব্যথানাশক ওষুধ। ডিএনসির কর্মকর্তারা জানান, এমডিএমএ মূলত ক্লাব বা পার্টিতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এটি আসার তথ্য আছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে ডাকযোগে আসা একটি চালানে ৩১৭টি বড়ি উদ্ধার করা হয়।

    সর্বশেষ নতুন মাদক হিসেবে এমডিএমবি শনাক্ত হয় ২০২৫ সালের ডিসেম্বরে। মালয়েশিয়া থেকে আনা এই মাদক ভেপ বা ই-সিগারেটের মাধ্যমে ব্যবহারের জন্য সরবরাহ হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪০ মিলিলিটার তরল উদ্ধার করা হয় এবং চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির তথ্য অনুযায়ী, তাঁদের তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

    তদন্তের তথ্য অনুযায়ী, চক্রের একজন নিয়মিত মালয়েশিয়া গিয়ে মাদক সংগ্রহ করতেন। লক্ষ্য ছিল ঢাকার উচ্চ ও উচ্চমধ্যবিত্ত ক্রেতা। বিক্রির জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্টে সংকেতপূর্ণ পোস্ট দেওয়া হতো। আগ্রহীদের সঙ্গে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম ও সরবরাহ ঠিক করা হতো। অবস্থান জানাতে চক্রের সদস্যরা ইমোজি ব্যবহার করতেন।

    এমডিএমএ ও এমডিএমবির নাম কাছাকাছি হলেও এ দুটি আলাদা মাদক। প্রথমটি উত্তেজক শ্রেণির, দ্বিতীয়টি গাঁজার মতো প্রভাব সৃষ্টিকারী কৃত্রিম রাসায়নিক। ডিএনসির কর্মকর্তারা জানান, অল্প পরিমাণ এমডিএমবিও স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এতে হ্যালুসিনেশন এবং হৃৎস্পন্দনের অস্বাভাবিকতার ঝুঁকি থাকে। তরল অবস্থায় সহজে বহন করা যায় বলে মাদকটি শনাক্ত করাও কঠিন।

    মাদক শনাক্তের চ্যালেঞ্জ বাড়ছে নতুন রূপেও। গাঁজার পুরিয়া ও ইয়াবার বড়ির পাশাপাশি আইসের স্ফটিক, এলএসডি মেশানো ব্লটার পেপার, ভেপের তরল এবং মাদকমিশ্রিত চকলেট পাওয়া যাচ্ছে। ২০২২ সালে বনানীর একটি ফ্ল্যাট থেকে কুশ, এলএসডি, কোকেন, এক্সট্যাসি ও গাঁজার উপাদানযুক্ত চকলেট উদ্ধার হয়। ২০২৫ সালেও ভেপের তরল ও মাদকমিশ্রিত চকলেট জব্দের তথ্য আছে।

    ডিএনসির সহকারী পরিচালক আবদুল হালিম রাজ বলেন, নতুন প্যাকেজিং ও গ্রহণের পদ্ধতির কারণে বাইরে থেকে এসব মাদক চেনা কঠিন হয়ে পড়ছে। তবে সব ক্ষেত্রে নতুন রাসায়নিক তৈরি হচ্ছে না। কিছু ক্ষেত্রে পুরোনো মাদকই ভিন্নভাবে বহন বা গ্রহণ করা হচ্ছে।

    মাদক কেনাবেচায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গত ১৬ অক্টোবর ভাটারায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর একটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনলাইন চক্রের তথ্য পায় ডিএনসি। সংস্থাটি জানায়, বসুন্ধরার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঘিরে ওয়েবসাইট ও টেলিগ্রামের গোপন গ্রুপে কুশ ও সিনথেটিক গাঁজা বিক্রি হচ্ছিল। প্রায় ২৫০ শিক্ষার্থী যুক্ত ওই গ্রুপে ঢুকতে কিউআর কোডযুক্ত কার্ড দেওয়া হতো। অনলাইনে অর্ডার নিয়ে বাসায় মাদক পৌঁছে দেওয়া হতো।

    ১৬ আগস্ট বাড্ডার সাঁতারকুল থেকে আনিসুর রহমানকে ৬২০ মিলিলিটার তরল টিএইচসিসহ গ্রেপ্তার করে ডিএনসি। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, তিনি কুরিয়ারের মাধ্যমে ‘সিবিডি তেল’ নামে মাদক বিক্রি করতেন। পাঁচ বছরে প্রায় ৪০৫ বোতল বিক্রির তথ্য পেয়েছেন তাঁরা। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই ভাটারা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে এলএসডিযুক্ত ১৩৮টি ব্লটার পেপার উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির যন্ত্রপাতির ফরেনসিক পরীক্ষায় ডার্ক ওয়েবে মাদক কেনা ও বিটকয়েনে দাম পরিশোধের তথ্য মেলে। ২০২১ সালের নভেম্বরে খুলনায় দুই তরুণের কাছ থেকে ডিওবিযুক্ত ৯০টি ব্লটার উদ্ধার হয়। ডিএনসির ভাষ্য, তাঁরা ডার্ক ওয়েবের মাধ্যমে পোল্যান্ড থেকে এটি আনিয়েছিলেন।

    মাদক নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, নিয়মিত মাদকসেবীদের নতুন নেশার প্রতি কৌতূহল থেকেই নতুন মাদকের বাজার তৈরি হয়। এর ভোক্তাদের বড় অংশ তরুণ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মাদক ব্যবহারকারীদের ৩৩ শতাংশ প্রথম মাদক নেন ৮ থেকে ১৭ বছর বয়সে। আরও ৫৯ শতাংশ শুরু করেন ১৮ থেকে ২৫ বছরে। অর্থাৎ ৯২ শতাংশই ২৫ বছরের মধ্যে মাদক গ্রহণ শুরু করেন। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, নতুন সিনথেটিক মাদকের ক্রেতাদের বড় অংশ উচ্চবিত্ত ও শিক্ষিত। তাঁদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে কারবারিরা গোপনে মাদক বিক্রির চেষ্টা করছেন।

    সম্প্রতি শাহবাগের ফুটপাতে এক যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে তাঁকে ‘জম্বি ড্রাগে আক্রান্ত’ বলা হয়। ডিএনসির কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিও পর্যালোচনা ও খোঁজখবর নিয়ে তাঁরা মোটামুটি নিশ্চিত হয়েছেন, এতে মাদকের প্রভাব আছে। তবে ডিএনসি এখন পর্যন্ত এ ধরনের মাদক উদ্ধার করতে পারেনি। কর্মকর্তাদের ব্যাখ্যায়, ‘জম্বি’ আলাদা কোনো মাদকের রাসায়নিক নাম নয়। বিদেশে এতে ফেন্টানিল ও জাইলাজিনের মিশ্রণ পাওয়া গেছে, যার প্রভাবে তীব্র ঝিমুনি ও চলাফেরায় অসংগতি দেখা দিতে পারে। ডিএনসির কর্মকর্তারা দেশের বাজারে ফেন্টানিলের উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা বললেও জাইলাজিন শনাক্ত করতে পারেননি।

    নতুন ধরনের মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি রয়েছে। ডিএনসির কর্মকর্তারা বলছেন, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য সব ধরনের সিনথেটিক মাদক শনাক্ত করতে পারেন না। ফলে কিছু চালান নজর এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য বিমানবন্দরে মাদক শনাক্তকরণ যন্ত্র বসানোর প্রস্তুতি চলছে।

    ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, তরুণদের মধ্যে নতুন মাদকের চাহিদা বাড়ছে এবং বিদেশ থেকেও নতুন নতুন মাদক আসছে। মাত্র তিন হাজার জনবল নিয়ে সংস্থাটি এসব মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে কাজ করছে। ইতিমধ্যে কুশ, এমডিএমবি ও কেটামিন উদ্ধারের পাশাপাশি দেশীয় ল্যাব শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তবে নতুন ধরনের মাদক উদ্ধারের তথ্য মিললেও এর বাজার ও বিস্তারের পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। বিচ্ছিন্ন অভিযানে কিছু মাদক উদ্ধার হলেও এর নেপথ্যের চক্র কতটা শনাক্ত করা যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন। সীমিত জনবল, প্রযুক্তিগত ঘাটতি এবং অনলাইননির্ভর গোপন লেনদেনের কারণে এই লড়াই আরও কঠিন হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান নয়, তরুণদের সচেতন করা এবং অনলাইন বাজার নজরদারির সক্ষমতা বাড়ানোও সমান জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান কোথা থেকে অস্ত্র পায় এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই সেই সরবরাহ বন্ধ করতে পারবে?

    নভেম্বর 17, 2026
    ব্যাংক

    ডিজিটাল মুদ্রা বনাম ঐতিহ্যবাহী ব্যাংকিং: ভবিষ্যৎ কোন পথে?

    নভেম্বর 17, 2026
    মতামত

    আইসিজের ঐতিহাসিক রায় ঘিরে রোহিঙ্গাদের প্রত্যাশা

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.