Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তার ২৩৭৫ কোটি টাকা আত্মসাৎ
    অপরাধ

    আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তার ২৩৭৫ কোটি টাকা আত্মসাৎ

    ইভান মাহমুদমার্চ 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তার ২৩৭৫ কোটি টাকা আত্মসাৎ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার মাধ্যমে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে দুদকের একটি দল আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে কমিশনের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ শুরু করে। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন—আইএফআইসি ব্যাংকের দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভেজ চৌধুরী ও শাহ মো. মঈন উদ্দিন, করপোরেট শাখার ব্যবস্থাপক মো. ওয়াসিম আলম এবং প্রিন্সিপাল ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

    এই তদন্তের লক্ষ্য হলো এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনালের ঋণের অনিয়ম উন্মোচন করা। গত ৪ মার্চ দুদক এই কর্মকর্তাদের তলব করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং প্রাসঙ্গিক অন্যান্য নথির কপিসহ তাদের কাছে হাজির হতে বলে। সে হিসেবে আজ জিজ্ঞাসাবাদ করছে দুদক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বিশ্বাস করলেই সর্বনাশ—সাইবার প্রতারণার টার্গেটে গৃহিণী ও বয়স্করা

    এপ্রিল 21, 2026
    অপরাধ

    একই অপরাধের পুনরাবৃত্তি—ছিনতাই মামলায় জামিন যেন অভ্যাসে পরিণত এক বাস্তব চিত্র

    এপ্রিল 21, 2026
    অপরাধ

    জনতার হাতে আইন গেলে—রাষ্ট্রের শাসন ভেঙে পড়ে

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.