Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তির আওতায় আনছে সরকার
    অপরাধ

    রিজার্ভ চুরিতে জড়িতদের শাস্তির আওতায় আনছে সরকার

    ইভান মাহমুদএপ্রিল 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যারা জড়িত ছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। রোববার (১৩ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন তিনি। এসময় তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত যখন পূর্ণাঙ্গ পরিণতির দিকে এগোচ্ছিল তখনই সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যেন বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নাম অভিযোগপত্রে না আসে।

    আসিফ নজরুল বলেন, “এই নির্দেশনা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়েই দেওয়া হয়েছিল যা সিআইডির পক্ষ থেকেই আমাদের জানানো হয়েছে। এখন যাদের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ রয়েছে তাদের বিচারের মুখোমুখি করার জন্য করণীয় নির্ধারণ করা হচ্ছে।”

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে করা প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে কমিটি জানতে চেয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া দরকার, সেই দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

    আইন উপদেষ্টা জানান, রিজার্ভ চুরির বিষয়ে নিউইয়র্কে একটি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যদি কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয় তা ওই আন্তর্জাতিক মামলার ওপর প্রভাব ফেলতে পারে কি না, তা আগে নিশ্চিত হওয়া প্রয়োজন। এজন্য প্রবীণ আইনজ্ঞ ড. কামাল হোসেনের ল’ ফার্মের মতামত নেওয়া হবে এবং তাদের পরামর্শের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ নজরুল আরও বলেন, “ফরাসউদ্দিন কমিশনের প্রতিবেদনে অনেক নাম আছে। তৎকালীন গভর্নর আতিউর রহমান সময়মতো তথ্য না দিয়ে কয়েক সপ্তাহ দেরি করেছিলেন—এ তথ্য তখনকার সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তার নাম বিভিন্ন প্রতিবেদন ও তদন্তে এসেছে।”

    তিনি বলেন, “রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে ব্যাপক রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল যার ফলে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হয়নি।”

    রিজার্ভ চুরির ঘটনার রিভিউ কমিটির পরবর্তী বৈঠক দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৭ অথবা ৩০ এপ্রিল উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র।

    সরকারের এই পদক্ষেপে রিজার্ভ চুরির ঘটনায় দোষীদের দায়মুক্তির দিন ফুরিয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক ও দেশীয় বিচার প্রক্রিয়াকে সমন্বয় করে কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.