Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন মাসেই পাঁচ হাজারের বেশি দুর্নীতির অভিযোগ
    অপরাধ

    তিন মাসেই পাঁচ হাজারের বেশি দুর্নীতির অভিযোগ

    ইভান মাহমুদএপ্রিল 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বিভিন্ন কার্যালয়ে চলতি বছরের প্রথম সাড়ে তিন মাসে ৫ হাজার ৪৫১টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে সরকারি দপ্তরে অনিয়ম, ঘুষ বাণিজ্য, সম্পদের হিসাব গোপন, ক্ষমতার অপব্যবহারসহ নানা ধরনের দুর্নীতির তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে দুদক।

    দুদক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে জমা পড়েছে সর্বাধিক ১ হাজার ৯২৩টি অভিযোগ। এরপর ফেব্রুয়ারিতে এসেছে ১ হাজার ৬২৬টি এবং মার্চ মাসে ১ হাজার ৪০০টি অভিযোগ। চলতি এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত জমা পড়েছে আরও ৫০২টি অভিযোগ।

    প্রতিটি অভিযোগ কমিশনের নির্ধারিত অভিযোগ যাচাই-বাছাই কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়। এই কমিটি প্রাথমিক যাচাইয়ের মাধ্যমে সেগুলোর গ্রহণযোগ্যতা ও গুরুত্ব নির্ধারণ করে। যাচাইয়ে প্রমাণিত হলে সেসব অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়। পরবর্তীতে কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট অনুসন্ধান কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়।

    দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের সংখ্যা দিন দিন বাড়ছে যার পেছনে একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় এখন অনেকে সহজেই অনলাইনে অভিযোগ জানাতে পারছেন। তবে সব অভিযোগই যে অনুসন্ধানের পর্যায়ে যাবে তা নয় যাচাই-বাছাই শেষে যেগুলোর মধ্যে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায় কেবল সেগুলোর ক্ষেত্রেই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

    সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তুলতে এসব অভিযোগ ও অনুসন্ধানকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে দুদক। সংস্থাটির ভাষ্য, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আসলেই তা গ্রহণযোগ্য হবে না তবে প্রাথমিক সত্যতা থাকলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।

    দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অভিযোগ গ্রহণের পরই আমরা দ্রুত যাচাইয়ের কাজ শুরু করি। অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনে অনুসন্ধানও চালানো হয়। তবে লক্ষ্য থাকে—দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যেন নিরীহ কেউ হয়রানির শিকার না হয়।”

    দুদক কর্মকর্তারা আরও জানান, অনেক সময় একাধিক অভিযোগ একই ব্যক্তির বিরুদ্ধে আসে আবার কোনো কোনো অভিযোগ হয় অস্পষ্ট বা তথ্যহীন। তাই যাচাই-বাছাই প্রক্রিয়াটি বেশ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হয়।

    বর্তমানে দেশে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদারের অংশ হিসেবে দুদক নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অভিযোগ জানানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে। সরকারি প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিসেবাসহ বিভিন্ন খাতে জমা পড়া অভিযোগগুলো দুর্নীতির চিত্রের একটি সার্বিক প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ঢাকার শহরজুড়ে ১৩৮৭ ছিনতাইকারী—কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা?

    জুন 9, 2026
    অপরাধ

    বরিশালের দুই যুবককে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে ‎প্রতারণা করতে বাধ্য করার অভিযোগ

    জুন 9, 2026
    অপরাধ

    পেট্রোল পাম্পে ১০ লিটারে ১ লিটার তেল চুরি, অভিযানে চাঞ্চল্যকর তথ্য

    জুন 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.