Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২টি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার
    অপরাধ

    ১২টি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার

    মনিরুজ্জামানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, তারা ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন।

    দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাঈদা মুনা তাসনিম ও তৌহিদুল ইসলাম চৌধুরী ১২টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এসব টাকার একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

    দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দুদক প্রাপ্ত তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে একটি প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে বড় ধরনের অর্থপাচারের কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক আর্থিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদা মুনা তাসনিম ও তৌহিদুল ইসলাম চৌধুরীর ব্যাংক হিসাব, বিদেশে সম্পদ ও ভুয়া প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও তদন্তের আওতায় আনা হবে।

    দুদক সূত্রে আরও জানা গেছে, এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক। অর্থপাচার রোধে ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই অনুসন্ধানকে একটি মাইলফলক হিসেবে দেখছেন দুদক কর্মকর্তারা। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

    এদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অনুসন্ধান চলাকালে তাদের বক্তব্য ও ব্যাখ্যাও যাচাই করে দেখা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.