Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঙ্গাসিয়া সেতু দুই বছর ধরে অচল, ভোগান্তিতে স্থানীয়রা
    অপরাধ

    পাঙ্গাসিয়া সেতু দুই বছর ধরে অচল, ভোগান্তিতে স্থানীয়রা

    সিভি ডেস্কজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভোলার শশীভুষণ টু গজারিয়া রোডে পাঙ্গাসিয়া সেতুর নির্মাণ দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদ (গজারিয়া) সংলগ্ন এই সেতু না থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও ঝুঁকিপূর্ণ চলাচলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    সোমবার (১৬ জুন) ফরাজী বাজারের উত্তর পাশে এই মানববন্ধনের আয়োজন করে ‘ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন’। বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ এতে অংশ নেন।

    মানববন্ধন করেছে এলাকাবাসী।

    মানববন্ধনে ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, “দুই বছর পেরিয়ে গেলেও ব্রিজটি এখনো অসম্পূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ কাঠের অস্থায়ী পুল ব্যবহার করে চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটছে বারবার। এই দুর্ভোগ আর কতকাল চলবে?”

    তিনি দ্রুত ব্রিজটির নির্মাণ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।

    বক্তব্য দেন মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়াও। ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম বলেন, “এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগের কথা ভেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মো. এমরান হোসেন, মো. শিপন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মো. মজরুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি ও মো. দিদারুল ইসলাম।

    মানববন্ধন করেছে এলাকাবাসী।

    সব বয়সী মানুষের উপস্থিতিতে মানববন্ধনটি রূপ নেয় এলাকাব্যাপী প্রতিবাদে।

    এ বিষয়ে জানতে চাইলে ব্রিজটির নির্মাণ-দায়িত্বে থাকা ঠিকাদার সুমন জানান, “গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। তবে এখন তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে, চতুর্থটির ঢালাইও সম্পন্ন। আগামী দুই-তিন দিনের মধ্যে টেনসনিং শেষ করে ডেস্ক স্ল্যাব ও এপ্রোচ রোডের কাজ শুরু করবো। আশা করছি ২০ থেকে ২৫ দিনের মধ্যে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দিতে পারবো।”

    লালমোহন উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার রাজিব সাহা বলেন, “এ ধরনের সেতুতে গার্ডার স্থাপন সময়সাপেক্ষ। তবে জনগণের ভোগান্তির কথা বিবেচনায় রেখে আমরা কাজ তদারকি করছি যেন দ্রুত শেষ হয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.