Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত
    অপরাধ

    এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের নজরে এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কর ফাঁকির সুযোগ দেওয়া এবং করদাতাদের হয়রানির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, এ বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।

    দুদকের অনুসন্ধানে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন এনবিআরের সদস্য লুৎফুল আজীম, ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কমিশনার আবদুর রশীদ মিয়া, কর গোয়েন্দা সেলের (সিআইসি) সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, কর অঞ্চল–১৬–এর উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং এনবিআরের যুগ্ম কমিশনার তারেক হাসান।

    দুদকের ভাষ্য অনুযায়ী, এ কর্মকর্তারা দায়িত্বে থাকাকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর ও শুল্ক ফাঁকির সুযোগ দিয়েছেন। এর বিনিময়ে তাঁরা ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা পেয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, কিছু কর কর্মকর্তা ঘুষের বিনিময়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম কর আদায় করছেন। এর ফলে করদাতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উভয়েই লাভবান হচ্ছেন, কিন্তু রাষ্ট্র হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

    এছাড়া অভিযোগ রয়েছে, ঘুষ না পেলে এসব কর্মকর্তা কর ফাঁকির মিথ্যা মামলা দিয়ে করদাতাদের হয়রানি করছেন। দীর্ঘদিন ধরেই কর ফেরতের ক্ষেত্রেও অনিয়ম চলছে। নিয়ম অনুযায়ী আগাম বা অতিরিক্ত কর দেওয়ার পর করদাতারা তার ফেরত পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা পেতে ঘুষ দিতে হয়। অভিযোগ আছে, এই ঘুষের অর্থ সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পকেটে যাচ্ছে।

    দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এনবিআরের একাধিক সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক, ভ্যাট ও আয়কর আদায়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও তদন্ত চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    তেল কারসাজিতে ৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ টিকে গ্রুপের

    জুন 21, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    অপরাধ

    পাচার হওয়া অর্থ কি আদৌ ফিরবে?

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.