Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেতু আছে সংযোগ নেই রৌমারীতে জনদুর্ভোগ
    অপরাধ

    সেতু আছে সংযোগ নেই রৌমারীতে জনদুর্ভোগ

    মনিরুজ্জামানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সেতু আছে সংযোগ নেই রৌমারীতে জনদুর্ভোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুড়িগ্রামের রৌমারীতে প্রায় ৯ বছর ধরে একটি সেতু পড়ে আছে সংযোগ সড়ক ছাড়াই। ৪০ ফুট দৈর্ঘ্যের ওই কংক্রিটের সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। দুই পাশে ঘন ঝোপঝাড়। সরু মাটির পথে পথচারীরা কোনোমতে চলাচল করেন। অথচ এই সেতুর পেছনে ব্যয় হয়েছে সরকারি কোষাগারের ৩২ লাখ টাকারও বেশি।

    সেতুটির অবস্থান রৌমারী উপজেলার সদর ও যাদুরচর ইউনিয়নের মাঝামাঝি, কর্তিমারী বাজার থেকে দুবলাবাড়ী বাজার সংযোগকারী পুরোনো যাদুরচর এলাকায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় জানায়, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ময়নাল মেম্বারের বাড়ির পাশে ভেঙে যাওয়া সড়কে সেতুটি নির্মাণ করা হয়। এতে খরচ হয় ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা।

    কুড়িগ্রামের রৌমারীর পুরোনো যাদুরচর এলাকায় সংযোগ সড়ক ছাড়াই ঠায় দাঁড়িয়ে সেতু।

    কাজ শেষ হয় ২০১৬ সালের জুলাই মাসে। কিন্তু এরপর আর হয়নি সংযোগ সড়ক নির্মাণ। ফলে ওই পথে চলাচল করা সাত গ্রামের অন্তত ১০ হাজার মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায় সেতুটি কার্যত অকেজো হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সংযোগ সড়ক না থাকায় সরকারের এই বিশাল বিনিয়োগ কোনো কাজে আসছে না।

    সরেজমিন দেখা যায়, মূল সড়ক থেকে সেতুটি ৮ থেকে ১০ ফুট উচ্চতায়। পাশে সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। দুই পাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে হেঁটে পার হওয়ার মতো সরু পথ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা আমজাদ আলী, কৃষক ফারুক ও আতিকুল ইসলাম জানান, দুবলাবাড়ী থেকে কর্তিমারী বাজারে যাওয়ার এটাই একমাত্র সড়ক। সেতুতে যানবাহন চলতে না পারায় প্রতিদিন হেঁটে প্রায় ৩ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়। তাঁরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণ ও পুরো সড়কটি পাকা করার দাবি জানান।

    রৌমারী উপজেলা পিআইও সামসুদ্দিন বলেন, ‘এ প্রকল্পটি আমার সময়ের না। তবে সেতুটি যদি ত্রুটিপূর্ণ হয়, আমরা তা যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সংযোগ সড়ক নেই, বিষয়টি পুরোপুরি ঠিক নয়। বর্ষায় মাটি সরে গেছে। বিষয়টি নজরে এসেছে, দ্রুতই আমরা তা ঠিক করব।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.