Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কানাডায় মেয়ের কাছে দেড় কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে শাহীনুলের বিরুদ্ধে
    অপরাধ

    কানাডায় মেয়ের কাছে দেড় কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে শাহীনুলের বিরুদ্ধে

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 14, 2025সেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান পদে সদ্য নিয়োগ বাতিল হওয়া এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে কানাডায় অর্থ পাচারের প্রাথমিক সত্যতা মিলেছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে জানা যায়, তিনি একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে মেয়ের কাছে পাঠিয়েছেন ১ কোটি ৮০ হাজার ৯৩৫ টাকা। এই অর্থ তিনি আয়কর রিটার্নে গোপন করেছিলেন। শাহীনুল ইসলামের বিরুদ্ধে অর্থপাচার, করফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ খতিয়ে দেখার সময় এসব তথ্য বেরিয়ে আসে।

    আয়কর গোয়েন্দা সূত্র জানায়, কানাডায় পাঠানো টাকার বড় অংশ আয়কর ফাইলে নেই। এছাড়া তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডে বিপুল লেনদেনের তথ্য পাওয়া গেছে। একইভাবে বিকাশ ও রকেট অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। অবৈধ আয় আড়াল করতে তিনি স্ত্রীর নামে রাজধানীর সিদ্ধেশ্বরী, রমনায় ১ হাজার ১০৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। আয়কর ফাইলে দলিল মূল্য দেখানো হয় ৩১ লাখ ৩০ হাজার টাকা, কিন্তু তদন্তে ফ্ল্যাটটির প্রকৃত মূল্য ধরা পড়ে প্রায় ৭১ লাখ টাকা বা তারও বেশি। স্ত্রী সুমা ইসলামের টিআইএন নম্বর থাকলেও তিনি কখনো আয়কর রিটার্ন দাখিল করেননি। বর্তমানে তারা থাকেন শ্বশুরের কেনা ফ্ল্যাটে, যার প্রকৃত মূল্যও গোপন রাখা হয়েছে। শ্বশুরও কখনো রিটার্ন দাখিল করেননি। এছাড়া তার আয়কর ফাইলে কোনো এফডিআরের তথ্য না থাকলেও ব্যাংকে একাধিক এফডিআরের সন্ধান পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, অবৈধ অর্থ বৈধ করার জন্যই স্ত্রী ও শ্বশুরের নামে সম্পদ লুকিয়েছেন।

    গত ৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিএফআইইউ প্রধান হিসেবে শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করে। এর আগে তার বিরুদ্ধে ওঠা ভিডিও কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের অভিযোগে তদন্ত কমিটি বহিষ্কারের সুপারিশ করে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিতর্কিত ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিলেন শাহীনুল ইসলাম। এছাড়া তার নিজস্ব ও স্ত্রীর ব্যাংক হিসাবেও অস্বাভাবিক নগদ জমার প্রমাণ পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষায় তার আপত্তিকর ভিডিওর সত্যতাও নিশ্চিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ইইউ বাজারে বাংলাদেশের পোশাক আয় কমল ৬৯ কোটি ইউরো

    জুন 17, 2026
    অপরাধ

    আলোচনায় এলে তদন্তে গতি, নীরবে থমকে ধর্ষণ মামলা

    জুন 17, 2026
    অর্থনীতি

    জুনের ১৫ দিনেই ১৬২ কোটি ডলার রেমিট্যান্স

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.