Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কৌশলী জালিয়াতি কাণ্ড
    অপরাধ

    প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কৌশলী জালিয়াতি কাণ্ড

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে অবস্থান করেও জালিয়াতির মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের জব্দ অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ উত্তোলন করেছেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্ত প্রতিবেদনে।

    বিএফআইইউর প্রতিবেদনের সূত্রে অনুসন্ধানে দেখা গেছে, ডা. ইকবাল তার পরিবারের সদস্য—মইন ইকবাল, ইমরান ইকবাল, জামাল জি আহমেদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য বিশেষ পন্থা ব্যবহার করেছেন। এই অভিনব জালিয়াতিতে তাকে সহায়তা করেছেন প্রিমিয়ার ব্যাংকের বর্তমান এমডি আবু জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ নওশের আলী এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) শামসুদ্দিন চৌধুরী। তদন্তে দেখা গেছে, এমডি আবু জাফর ফৌজদারি অপরাধেও জড়িত। তিনি অপকর্ম ঢাকতে ব্যাংকের সিসিটিভি ফুটেজও নষ্ট করেছেন।

    ২০২৪ সালের ১১ নভেম্বর বিকেল ৪টা ৯ মিনিটে বিএফআইইউ Government Anti-Money Laundering (GOAML) মেসেজ বোর্ডে অ্যাকাউন্ট জব্দের আদেশ পাঠায়। GOAML হলো একটি সুরক্ষিত সিস্টেম, যা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও রিপোর্টিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে। বিএফআইইউর নির্দেশ অনুযায়ী অ্যাকাউন্ট জব্দের পরও এমডি আবু জাফর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে নির্দেশ বাস্তবায়নে বিলম্ব করেন। এরপরই বেআইনি পদ্ধতিতে ডা. ইকবাল ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করা হয়।

    ডেপুটি চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. সাইফুল ইসলাম বিকেল ৪টা ২৫ মিনিটে আদেশের কপি পান। তিনি তাৎক্ষণিকভাবে শামসুদ্দিন চৌধুরীর কাছে কপি পৌঁছে দেন এবং অনুমতি চেয়ে ই-মেইলের মাধ্যমে সব শাখায় প্রেরণের নির্দেশ দেন কিন্তু শামসুদ্দিন কপি নিয়ে এমডি আবু জাফরের কক্ষে যান। এর পরে এএমডি সৈয়দ নওশের আলীর কাছে কপি পৌঁছানো হয়।

    সৈয়দ নওশের আলী প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং কালক্ষেপণ শুরু করেন। এমডি আবু জাফর ও তার দুই সহচর শামসুদ্দিন এবং নওশের আলীর যোগসাজশে ডা. ইকবাল ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে মোট ১ কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার ডলার (৩৬ লাখ ৬০ হাজার টাকা) উত্তোলন করা হয়। মোট উত্তোলিত অর্থ দাঁড়ায় ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয় যাতে অপরাধের প্রমাণ ধ্বংস হয়। এর ফলে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। মানি লন্ডারিং সংক্রান্ত তদন্তে বাধা তৈরি হয়েছে।

    ঘটনা প্রকাশ পেয়ে প্রিমিয়ার ব্যাংককে চলতি বছরের ১২ মে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। ব্যাংকের এমডি সেই নির্দেশ অমান্য করে ব্যাংকের জেনারেল লেজার খাত থেকে জরিমানা জমা দেন। বিএফআইইউর অভিযোগে বলা হয়েছে, এমডি আবু জাফর, এএমডি সৈয়দ নওশের আলী এবং ক্যামেলকো শামসুদ্দিন চৌধুরী সম্পূর্ণভাবে জড়িত। এটি মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থার গুরুতর লঙ্ঘন।

    প্রিমিয়ার ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গত ১৯ আগস্ট গঠিত হয়। নতুন চেয়ারম্যান শেয়ারধারী আরিফুর রহমান বলেন, বিএফআইইউর নির্দেশ অমান্য ও জালিয়াতির ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান ড. মোস্তফা কে মুজেরী বলেন, “বিএফআইইউর নির্দেশ অমান্য মানেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করা। এটি দণ্ডনীয় অপরাধ। দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “বিএফআইইউ তদন্ত করছে। নতুন নেতৃত্বে ব্যাংকটি ভালোভাবে পরিচালিত হবে। আশা করছি, অনিয়ম বন্ধ হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতি চাঙায় নতুন সরকারের ছয় অগ্রাধিকার

    মার্চ 6, 2026
    অর্থনীতি

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৪৮ বিলিয়ন ডলার

    মার্চ 6, 2026
    অর্থনীতি

    ঈদ ঘিরে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুতি

    মার্চ 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.