Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশে চাকরির বাজারে মন্দা, বিকল্প গন্তব্য খুঁজছে বাংলাদেশ
    অর্থনীতি

    বিদেশে চাকরির বাজারে মন্দা, বিকল্প গন্তব্য খুঁজছে বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র ৬ লাখ ৬২ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কাজ নিয়ে গেছেন। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১২ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে গিয়েছিলেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০ লাখ ১১ হাজার ৯৬৯ জনের বেশি। আর ২০২৩ সালে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৪৫৩ জন বাংলাদেশি।

    অন্যদিকে, বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠানো অব্যাহত রেখেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ৩০ হাজার ৭৯৪ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ লাখ ৭৮ হাজার ১৯৪ কোটি টাকা।

    এর আগে ২০২৩ সালে প্রবাসীরা ২১ হাজার ৯৪২ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৪ সালে ২৬ হাজার ৮৯০ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন। ২০২৫ সালে পাঠানো অর্থের পরিমাণ ছিল ১৩ হাজার ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

    জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিদের মতে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ বাংলাদেশের প্রচলিত শ্রমবাজারে সাম্প্রতিক সময়ে কর্মসংস্থানের সুযোগ কমেছে। এর প্রভাব পড়েছে বিদেশে কর্মী পাঠানোর সামগ্রিক প্রবৃদ্ধিতে।

    তাঁরা বলছেন, দেশের বিপুলসংখ্যক বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন নতুন আন্তর্জাতিক শ্রমবাজার অনুসন্ধান করা জরুরি। অদক্ষ, আধাদক্ষ ও দক্ষ—সব ধরনের কর্মীর জন্য বিদেশে কাজের সুযোগ বাড়াতে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে।

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী গেছেন সৌদি আরবে। দেশটিতে কাজ পেয়েছেন ৩ লাখ ৫৩ হাজার বাংলাদেশি। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে গেছেন ৭০ হাজার ৩০৯ জন। এ ছাড়া কাতারে ৫৫ হাজার ১৭৭ জন, মালদ্বীপে ৩৫ হাজার ৭২৮ জন, কুয়েতে ৩৫ হাজার ৭২৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৩ হাজার ৮৪ জন, জর্ডানে ১৪ হাজার ৩৮৬ জন এবং ইতালিতে ৯ হাজার ১৬৮ জন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

    তিনি আরও জানান, প্রচলিত শ্রমবাজারের বাইরে নতুন কয়েকটি দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া, মরক্কো, রাশিয়া, ব্রুনেই দারুসসালাম এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশ। এসব নতুন গন্তব্যে দক্ষ ও আধাদক্ষ কর্মীদের পাঠানোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

    সংশ্লিষ্টদের মতে, বিদেশে কর্মসংস্থানের বর্তমান গতি ধরে রাখতে হলে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন দেশের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে প্রশিক্ষণব্যবস্থার সমন্বয় জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কানাডা ও সৌদি আরব থেকে সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    বঙ্গোপসাগরের সম্পদ কাজে লাগাতে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের তাগিদ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    ঘরে ঘরে নারী উদ্যোক্তা, ৭০ শতাংশই জানেন না বিনিয়োগ নিয়ে- অর্থনীতির সম্ভাবনা কতটা অব্যবহৃত থাকছে?

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.