Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাপেক্স শক্তিশালী করতে নতুন দুই রিগ কিনবে সরকার, বাড়বে জনবল
    অর্থনীতি

    বাপেক্স শক্তিশালী করতে নতুন দুই রিগ কিনবে সরকার, বাড়বে জনবল

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন দুটি খননযন্ত্র কেনা, জনবল বৃদ্ধি, ভূকম্পন জরিপ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং আগামী ১০ বছরের ব্যবসায়িক পরিকল্পনা তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমাতে চায় সরকার।

    পেট্রোবাংলার চেয়ারম্যান ও বাপেক্সের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল মান্নান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাপেক্সের সক্ষমতা বাড়াতে যন্ত্রপাতি সংগ্রহ, সাংগঠনিক কাঠামোর সম্প্রসারণ এবং যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম বাড়লে প্রতিষ্ঠানটির নিজস্ব আয় এবং আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

    সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে দেশে মোট ১৫০টি গ্যাসকূপ খনন ও পুনঃখনন করা হবে। এর মধ্যে ৮৯টির দায়িত্ব দেওয়া হয়েছে বাপেক্সকে।

    এ পরিকল্পনার অংশ হিসেবে ২ হাজার অশ্বক্ষমতাসম্পন্ন আধুনিক খননযন্ত্র কেনার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা। সরকার ও বাপেক্স যৌথভাবে প্রকল্পটির অর্থায়ন করবে।

    এ ছাড়া ১ হাজার ৫০০ অশ্বক্ষমতার আরও একটি খননযন্ত্র কেনার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৪৭ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে এটি কেনার পরিকল্পনা রয়েছে।

    বর্তমানে বাপেক্সের বহরে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১ নামে পাঁচটি খননযন্ত্র রয়েছে। নতুন দুটি যুক্ত হলে প্রতিষ্ঠানটির খননযন্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে।

    এদিকে অনুসন্ধান ব্লক ৭ ও ৯-এ ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। এর মধ্যে ব্লক ৭-এ ১ হাজার ৯৬০ এবং ব্লক ৯-এ ২ হাজার ৫৪০ লাইন কিলোমিটার জরিপ করা হয়েছে। বর্তমানে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের কাজ চলছে। বাপেক্স সূত্র জানিয়েছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

    গ্যাসকূপ খনন ও পুনঃখননের পরিকল্পনাও দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ চলবে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে মোট ৫০টি কূপ খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রার মধ্যে ২১টির কাজ করবে বাপেক্স।

    দ্বিতীয় ধাপে ২০২৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত ১০০টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বাপেক্স ৬৮টির কাজ করবে। এসব কার্যক্রমের আওতায় ৫২টি নতুন কূপ খনন এবং ১৬টি পুরোনো কূপ পুনঃখনন করা হবে।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইতিমধ্যে তোবগী-১, শ্রীকাইল নর্থ-১, শরীয়তপুর-১, ভোলা নর্থ-২, ইলিশা-১, সুন্দলপুর-৩, বেগমগঞ্জ-৪ ওয়েস্ট, জামালপুর-১, শ্রীকাইল-৫ এবং সুন্দলপুর-৪—এই ১০টি কূপ খনন করা হয়েছে। বর্তমানে সুন্দলপুর

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিদেশে চাকরির বাজারে মন্দা, বিকল্প গন্তব্য খুঁজছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কানাডা ও সৌদি আরব থেকে সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    বঙ্গোপসাগরের সম্পদ কাজে লাগাতে সামুদ্রিক নিরাপত্তা জোরদারের তাগিদ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.